এক্সপ্লোর

Darjeeling News: পাহাড়ে আসন্ন রংবদল! আস্থাভোটেই যোগ দিল না হামরো পার্টি

Hamro Party: দল তৈরির চার মাসের মধ্যেই চলতি বছর পুরভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় বোর্ড গঠন করে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি।

কলকাতা: দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipal Corporation) আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি (Hamro Party)। অনুপস্থিত থাকলেন হামরো পার্টির ১২ এবং বিমল গুরুংয়ের (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চার তিনজন কাউন্সিলর। তৃণমূলের দু'জন কাউন্সিলর আস্থা ভোটে যোগ দিয়েছেন। তৃণমূলের দুই এবং অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলররা।

আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি

২০২২-এর পুরভোটে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয় হামরো পার্টি। নয়টি আসনে জেতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চা পায় তিনটি আসন। দু'টি আসনে জয়ী হয় তৃণমূল। নয় মাসের মধ্যেই হামরোর ছয় জন কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। এর পর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে নোটিস দেন প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর। তার প্রেক্ষিতেই আজ দার্জিলিং পুরসভায় আস্থা ভোট। 

দল তৈরির চার মাসের মধ্যেই চলতি বছর পুরভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় বোর্ড গঠন করে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। তার ন'মাসের মধ্যেই হামরোর ছয় জন কাউন্সিলর অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (Bharatiya Gorkha Prajatantrik Morcha) যোগ দেন। তার পর গত ২৪ নভেম্বর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে নোটিস দেন প্রজাতান্ত্রিক মোর্চার ছয় জন কাউন্সিলর।

এর পর, ১৫ দিনের মধ্যে মিটিং না ডাকায় গত ১৩ ডিসেম্বর ফের ভাইস চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়। তাতেও কাজ না হওয়ায়, বুধবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসেন কয়েকজন কাউন্সিলর। অনাস্থা আটকাতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টি। তাদের দাবি, অনাস্থা আনতে গেলে এক তৃতীয়াংশ কাউন্সিলরকে নোটিস দিতে হবে।

আরও পড়ুন: Bharat Jodo Yatra: সকাল সকাল সাগর থেকে জল তুলে কপিল মুনি আশ্রমে পুজো, বাংলায় শুরু হল ‘ভারত জোড়ো যাত্রা’

যদিও সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশক চন্দ হামরো পার্টির আর্জি খারিজ করে জানিয়ে দেন। জানিয়ে দেন, পুর-আইন মেনেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এটা চেয়ারম্যানের ব্যর্থতা, যে তিনি মিটিং ডাকেননি। ফলে, বুধবার অনাস্থা প্রস্তাব আনতে কোনও বাধা উঠে যায়। 

২০২২ সালের পুরভোটে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয় হামরো পার্টি। নয়টি আসনে জেতে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা পায় তিনটি আসন। দু'টি আসনে জয়ী হয় তৃণমূল। এর পরই, GTA-র নির্বাচনে প্রার্থী হওয়ায়, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলর অমর লামা পদত্যাগ করেন। তার কয়েক মাসের মধ্যে বদলে যায় ছবি।

২০২২ সালের পুরভোটে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয় হামরো পার্টি

দার্জিলিং পুরসভায় ম্যাজিক সংখ্যা ১৬। দলবদলের ফলে হামরো পার্টির কাউন্সিলর সংখ্যা কমে হয় ১২। অন্য দিকে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পক্ষে কাউন্সিলরের সংখ্যা বেড়ে ১৪ হয়। তৃণমূলের দুই কাউন্সিলরও জানিয়ে দেন, তাঁরা অনীত থাপার দলকেই সমর্থন করবেন। ফলে, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ঝুলিতে এখন রয়েছে ১৬ জন কাউন্সিলরের সমর্থন। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজিপিএম ও তৃণমূল। 

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget