এক্সপ্লোর

Siliguri News : উচ্চ মাধ্যমিকের জেরে বন্ধ বিদ্যালয়, অন্য স্কুলে প্রাথমিকের পড়ুয়াদের পঠনপাঠনের বন্দোবস্ত শিলিগুড়িতে

উচ্চ মাধ্যমিকের জন্য রাজ্যজুড়ে সরকারি স্কুলে বন্ধ অন্যান্য ক্লাসের পঠনপাঠন। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল শিলিগুড়িতে। অন্য স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের পঠনপাঠনের বন্দোবস্ত।

সনৎ ঝা, শিলিগুড়ি (দার্জিলিং) : করোনা আবহে (Corona Pandemic) ২ বছরের খরা কাটিয়ে সবেমাত্র খুলেছিল স্কুল (School Reopen)। মোবাইল ফোন (Mobile Phone) বন্দি জীবন প্রাণ ফিরে পেয়েছিল অফলাইনের ক্লাসঘরে (Online Class) ফিরে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) জন্য রাজ্যজুড়ে যখন বন্ধ সব সরকারি স্কুল তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল শিলিগুড়ির (Siliguri) সুভাষপল্লির নেতাজি প্রাথমিক বালিকা বিদ্যালয়। স্কুল থেকে ১ কিলোমিটার দূরে ডাবগ্রামে প্রীতনাথ মাধ্যমিক স্কুলে তাদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 

কী জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নেতাজি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসেই মর্নিং সেকশনে চলে নেতাজি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস। স্কুলে প্রায় ৯০০-র বেশি পড়ুয়া। গত দু’বছরে পড়াশুনোর ঢের ক্ষতি হয়েছে, মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জন্য আবার বঞ্চিত হবে ছোটক্লাসের পড়ুয়ারা? নিজেরাই চিন্তাভাবনা করে তাই অন্য একটি স্কুলে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। 

শিলিগুড়ির নেতাজি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন শীলশর্মা বলেছেন, 'গুগল মিটে ক্লাস হয়েছে। আমাদের সরকার মাইনে দিচ্ছে। বসে থাকতে পারে না। ছাত্রীরা আছে বলেই আমাদের অস্তিত্ব। সেই জন্যই এই সিদ্ধান্ত নিলাম পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে। সরকারি অনুমতিও পাই।'

খুশি অভিভাবকরা

স্কুলের এই ছকভাঙা সিদ্ধান্তে খুশি অভিভাবকরাও। তারা জানাচ্ছেন, খুব ভাল লাগছে। বাচ্চারা বাড়িতে পড়াশুনো করেনা বাড়িতে এই উদ্যেগে খুশি। ব্যতিক্রম। খবর পেয়ে মঙ্গলবার পরিদর্শনে আসেন শিলিগুড়ির মহকুমা শাসক শ্রীনিবাস পাতিল। তিনি জানান, 'ভীষণ ভাল লাগছে এসব দেখে। অনেক বাধা বিপত্তি থাকে তা পেরিয়ে স্কুল করা সহজ নয়, ব্যতিক্রমী সিদ্ধান্ত।'

পড়ুয়াদের স্কুলমুখী করার বিষয়ে উৎসাহ দিতে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিলও খান মহকুমা শাসক। 

আরও পড়ুন- 'টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব' SSC মামলায় মন্তব্য বিচারপতির

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget