এক্সপ্লোর

Diamond Harbour Animal Fear : ডায়মন্ড হারবারে অজানা জন্তুর আতঙ্ক, ক্ষতবিক্ষত করে গেল ৮ জনকে

Wild Animal Fear : আহতদের ক্ষত দেখে বন দফতরের প্রাথমিক অনুমান, গোল্ডেন জ্যাকল বা শিয়াল জাতীয় কোনও প্রাণী আক্রমণ করে থাকতে পারে।

পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগণা: এবার ডায়মন্ড হারবারে অজানা জন্তুর আতঙ্ক। ভয়ে কাঁপছে সরিষা ও মশাট পঞ্চায়েত এলাকা !বাসিন্দারা রয়েছেন প্রাণভয়ে, এই বুঝি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সেই ভয়ঙ্কর বন্য জন্তু।

ইতিমধ্যেই অজানা জন্তুর আক্রমণে ৮ জন জখম হয়েছেন। তাঁরা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বন দফতর বিশেষ দল গঠন করে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে। মাইকে প্রচার চলছে।

ডায়মন্ড হারবারের দুটি ব্লকে দুটি খাঁচা পাতা হয়েছে। আহতদের ক্ষত দেখে বন দফতরের প্রাথমিক অনুমান, গোল্ডেন জ্যাকল বা শিয়াল জাতীয় কোনও প্রাণী আক্রমণ করে থাকতে পারে। বিপদ এড়াতে অন্ধকার নামার পর শিশুদের বাইরে বের হতে বারণ করা হচ্ছে।  রাতে ও দিনে বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহল চলছে। 

আরও পড়ুন : মাস ঘুরলেই শিবরাত্রি, জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক সময় ও নিয়ম   

দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে এমন বন্যজন্তু ও বাঘের আতঙ্ক নিত্যসঙ্গী। টানা তিনমাস ধরে বাঘের ভয়ে ভুগছেন পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গ্রামের মধ্যে এবার বন্য পশুর রক্তের দাগ মেলায় নতুন করে আতঙ্ক ছড়ায়।

গ্রামবাসীদের দাবি, বন দফতর গ্রাম লাগোয়া ধনচির জঙ্গল জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। রয়্যাল বেঙ্গলের আতঙ্ক দূর করতে এবার গণস্বাক্ষর অভিযান চালালেন গ্রামবাসীরা। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। বাঘ জনবসতি এলাকায় ঢুকছে না, গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে বন দফতর।    

সুন্দরবনে একের পর এক জায়গায় লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেই চলেছে। বাঘকে আটকাতে জঙ্গল লাগোয়া জাল কেটে, স্থানীয়রা নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে বলে জানাচ্ছে বনদফতর। এবার ফেন্সিং কাটলে কড়া ব্যবস্থা নেওয়ার তোরজোর করছেন বনদফতরের কর্তারা। গতবছর শীতে যেখানে একটাও বাঘ লোকালয়ে ঢোকেনি বলে দাবি করছে বনদফতর, সেখানে এবছর শুধু ডিসেম্বর মাসেই দেখা যাচ্ছে অন্য ছবি। কেন বারবার লোকালয়ে ঢুকে পরছে বাঘ? বনদফতরের আধিকারিকরা জানাচ্ছেন, আসলে খাল কেটে কুমির আনার মতোই, জাল কেটে বাঘ আনছেন স্থানীয় বাসিন্দারাই। মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে বনদফতরের দেওয়া জাল কেটে ফেলছেন তাঁরা। 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget