এক্সপ্লোর

Doctors Hunger strike: অনশনকারী চিকিৎসদের শারীরিক অবস্থার অবনতি, ঘটনাস্থলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের দল

Doctors Hunger strike In Dharmatala: অনশনকারী চিকিৎসদের স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাঁদের দেখতে ধর্মতলার ধর্নামঞ্চে যান স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল।

কলকাতা: ১০ দফা দাবি পূরণের জন্য ধর্মতলায় অনশনে বসেছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাত জন জুনিয়র চিকিৎসক। অনশনের পঞ্চমদিনে তাঁদের স্বাস্থ্যের অবনতি হওয়ার খবর শুনে তাঁদের দেখতে ধর্মতলার ধর্নামঞ্চে গেলে স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল। আন্দোলনকারী চিকিৎসদের তরফে জানানো হয়, এই মুহূর্তে অনশনকারীদের সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। শুধুমাত্র মানসিক জোরকে সম্বল করে তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। 

আরও পড়ুন: Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা

বৃহস্পতিবার রাতে খবর পাওয়া যায়, ধর্মতলায় ১০ দফা দাবি পূরণের জন্য অনশনে বসা জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ১১৫ ঘণ্টা ধরে টানা অনশন চালানোর জন্য তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। এই খবর পাওয়ার পর তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ধর্মতলার অনশন মঞ্চ তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল। সেখানে গিয়ে অনশনরত চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে তারা।

আরও পড়ুন: RG Kar Case: RG করের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা', 'চিঠি সংখ্যা আরও বাড়বে..'

গত শনিবার রাত সাড়ে আটটা থেতে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশন শুরু করেন কলকাতা মেডিক্যাল কলেজের তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা ও অনুষ্টুপ মুখোপাধ্যায়, শম্ভুনাথ মেডিক্যাল কলেজ ওরফে পিজি হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা, নীলরতন সরকার মেডিকেল কলেজের পুলস্ত্য আচার্য্য এবং আরজি কর মেডিক্যাল কলেজের অনিকেত মাহাতো। এই সাতজন অনশনকারীর মধ্যে আরজি কর হাসপাতালের অনিকেত মাহাতোর অবস্থা অত্যন্ত আশঙ্কজনক হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের তরফে। ধর্মতলার অনশন মঞ্চে সাতজন জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থা দেখে বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসক তাঁদের অনশন প্রত্যাহার করে নিয়ে অন্যভাবে আন্দোলনের পরামর্শ দেন। কিন্তু, নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা।

পরে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানার ওসি এসে চিঠি দিয়ে ধর্মতলা থেকে অনশন অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অনশনও তুলে নেওয়ারও পরামর্শ দেয়। চিঠিতে উল্লেখ তাঁদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অনশন তুলে নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। প্রয়োজনে সমস্ত আইনি সাহায্য দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু, তাতে ভ্রুক্ষেপ করেননি আমরণ অনশনে বসা সাতজন চিকিৎসক। তবে রাতের দিকে অনশনরত চিকিৎসদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য দফতরের চার সদস্যের একটি দল গিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগান, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget