এক্সপ্লোর

Durga Puja 2024: বাংলার ঘরের মেয়ে, হাতে গুঁজে দেওয়া হয় পানের খিলিও, রবিবার লেক কালীবাড়ির প্রতিমা বিসর্জন

Lake Kalibari: শহর থেকে জেলা, শনিবার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন।

অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: শনিবার থেকেই শহর এবং জেলায় প্রতিমা নিরঞ্জন শুরু হলেও, লেক কালীবাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হবে রবিবার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কারণ জানালেন লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু। (Durga Puja 2024)

শহর থেকে জেলা, শনিবার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা নিরঞ্জন। তবে লেক কালীবাড়ির প্রতিমা নিরঞ্জন হবে রবিবার।
লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাইচন্দ্র বসু জানিয়েছেন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে তাঁদের পুজো হয়। সেইমতো রবিবার হবে বিসর্জন। (Lake Kalibari)

বিজয়া দশমীর তাৎপর্য ব্যাখ্যা করে নিতাইচন্দ্র জানান, কথিত আছে দশমীর দিন মা দুর্গা কৈলাসে ফিরে যান। ফিরে যান কারণ, মাকে ফিরিয়ে নিয়ে যেতে মহাদেব করেন কী? ওই দিন দেবীকে পান্তাভাত, নুন ছাড়া,কচুশাক ভোগ দেওয়া হয়। সম্ভবত এই কারণে দেওয়া হয়, যাতে কৈলাস অভিমুখে দীর্ঘ যাত্রাপথে মায়ের শরীর যেন সুস্থ, শীতল থাকে। যাঁদের অন্নভোগের প্রচলন নেই, তাঁরা চিড়ে, মুড়কি, দই, বাতাসা দেন ভোগে।

পাশাপাশি, উচ্চারণ এবং মুদ্রা প্রদর্শনে মাটি, পিতল, তামা বা কাঁসার বড় পাত্রের মধ্যে মন্ত্রপাঠ করে বিসর্জন দেওয়ার চল রয়েছে বলেও জানান নিতাইচন্দ্র। তিনি জানান, এর পর অপরাজিতার পুজো হয়। মন্ত্রপাঠ করার পর ধ্যানের মাধ্যমে সফল হলে, দর্পণ বিসর্জন দেওয়ার পাত্রে জলে মা দুর্গার পায়ের ছবি দেখতে পাওয়া যায়, যা মায়ের সবচেয়ে বড় আশীর্বাদ। এই আশীর্বাদ পেতে বহুকাল ধরেই দর্পণ বিসর্জন চলে আসছে বলে জানান তিনি।

নিতাইচন্দ্র আরও জানান, মায়ের মুখে পান দেওয়া, মায়ের মুখ মুছিয়ে দেওয়া, সিঁথিতে সিঁদুর, প্রদীপের তাপ মায়ের বুকে দেওয়া, কানে কানে আগামী বছর আসার কথা বলার চল রয়েছে। মা দুর্গা বাংলার ঘরের মেয়ে। কেউ কেউ পানের খিলিও ধরিয়ে দেন হাতে। কৈলাসে মায়ের আসার খবর পাঠানোর জন্য নীলকণ্ঠ পাখি ওড়ানোর প্রচলন ছিল জমিদার বাড়িতে। সন্ধেয় নদী বা গঙ্গায় মায়ের মূর্তি বিসর্জনের প্রথা রয়েছে, সেই মতোই হয়।

তিথি মেনে নবমীর পুজো হয় লেক কালীবাড়িতে। মা দুর্গা-সহ তাঁর সন্তানদের আরাধনা চলে। উপস্থিত হন ভক্ত-পূণ্য়ার্থীরা। গতকালও ভিড় ছিল চোখে পড়ার মতো। লেক কালীবাড়িতে এসে উপস্থিত হন শিল্পী সনাতন রূদ্র পাল।

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget