এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে

Junior Doctors Protest: অনশনের ৫দিন পার ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।

কলকাতা: ধর্মতলার জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে অনশন চলাকালীন অসুস্থ। অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। হাসপাতালে নিয়ে যাওয়ার ভাবনা। আর জি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে অনশনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে। 

শারীরিক অবস্থার অবনতি: অনশনের ৫দিন পার ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র অনিকেত মাহাতো। এদিন সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কিন্তু হাসপাতালে ভর্তি হতে নারাজ ছিলেন তিনি। পরে আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর ইচ্ছেকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত। কেন ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হল? এবিষয়ে চিকিৎসক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "অনশনে থাকার ৩-৪ দিন পর থেকেই শরীরের বেশ কিছু অঙ্গের সমস্যা তৈরি হয়। রক্তে বাড়তে থাকে কিটন বডির মাত্রা। এর ফলে রক্তের পিএইচ কমে যেতে থাকে। রক্তে অ্যাসিড জমতে পারে। এর থেকে হার্টের সমস্যারও আশঙ্কা থাকে। অনিকেতের ঘাম হচ্ছিল খুব। বুক ধরফর করছিল।'' 

টানা অনশনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগী। তিনি জানান, লাগাতার অনশনের প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের কিডনি ও লিভারে।তিনি বলে, "অনিকেতের শারীরিক অবস্থা আমরা কাল থেকেই দেখছি কিছুটা খারাপ হচ্ছে।+যখনই বেশি অ্য়াসিড জমা হবে, প্রত্য়েকটা অঙ্গ আমাদের যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড, সবকটা অরগ্য়ানে প্রভাব পড়বে এবং নর্মাল ফাংশান ব্য়াহত হবে। ২ নম্বর কথা, কিটোন বডি তৈরি হচ্ছে মানে, গ্লুকোজ কমে আসছে, এবং, গ্লুকোজ কমে গেলে, একসময় আমরা যেহেতু জানি, মস্তিষ্কের মধ্য়ে কোনও গ্লুকোজ সঞ্চিত থাকে না, তাহলে ব্রেনের একটা হাইপোগ্লাইসেমিক অ্য়াটাক হতে পারে এবং সেটা খুব কম সময়ের মধ্য়ে হয়। আমরা হয়তো খুব বেশি হলে ৫-১০ মিনিট পেতে পারি, তাতে কিন্তু ব্রেনের ড্য়ামেজ হওয়ার সুযোগ থেকে যাচ্ছে।''

আইএমএ বেঙ্গল শাখার প্রেস বিজ্ঞপ্তি জারি করে লিখেছে, 'জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন। সমগ্র চিকিৎসক সমাজকে চিন্তিত ও আশঙ্কিত করে তুলেছে। প্রশাসন বাড়তি উদ্যোগ নিয়ে অনতিবিলম্বে সমাধানে সচেষ্ট হোন। নাহলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন : Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা



সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget