এক্সপ্লোর

Durgapur News: পাট্টা দেওয়ার নাম করে সরকারি জমি বিক্রি, দুর্গাপুরে অভিযুক্ত তৃণমূল নেতা

Durgapur News: ২০১৪ সালেও সরকারি জমি বিক্রি করার দায়ে গ্রেফতার হন খোকন। তার জেরে দল থেকে বহিষ্কৃতও হন। ২০১৬ সালে দলে ফিরে আসেন।

দুর্গাপুর: পাট্টা দেওয়ার (Land Patta) নাম করে সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ। দুর্গাপুরে (Durgapur) কাঠগড়ায় তৃণমূল নেতা (TMC)। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে এ নিয়ে অভিযোগ জানানো হয়েথে পুলিশের কাছে। দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। আসানসোল পুরভোটের আগে সেই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মুচিপাড়ার কাছে লালসায়র দিঘি এলাকার ঘটনা। ফাঁকা জমিতে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। জায়গায় জায়গায় ফাঁকা জমির উপর ইঁটের গাঁথনি তুলে দেওয়ালও দেওয়া হয়েছে। প্লট হিসেবে সেগুলি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এই সব জমি সরকারি জমি, যার মালিক আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পাট্টা দেওয়ার নাম করে সেগুলি বিক্রি করে দিচ্ছেন এলাকার তৃণমূল নেতা খোকন রুইদাস।

এই নিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পাশাপাশি, আসানসোনল-দুর্গাপুর কমিশনারেটেও অভিযোগ দায়ের করেছে তারা। বলা হয়েছে, টাকার বিনিময়ে বাড়িতে বাড়িতে হুকিং করে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছেন তিনি। দিন কয়েক আগেই সেই নিয়ে অভিযোগ জমা পড়েছে। কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও, ফোন ধরেননি তিনি।

আরও পড়ুন: WB Municipal Elections: মমতা দূরদর্শী, মানুষের নাড়ি বোঝেন, টিকিট পেয়ে বললেন সব্যসাচী

স্থানীয়দের দাবি, ২০১৪ সালেও সরকারি জমি বিক্রি করার দায়ে গ্রেফতার হন খোকন। তার জেরে দল থেকে বহিষ্কৃতও হন। ২০১৬ সালে দলে ফিরে আসেন। সম্প্রতি ফের সেই কাজই শুরু করেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বও খোকনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। সেখানকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “মুচলেকা দিয়ে দলে ঢুকেছিল। আবার সেই কাজ করছে। ফের জেলে যাবে ও।”

কিন্তু দলের প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ বিজেপি (BJP) নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের। তাঁর বক্তব্য, “আগেও যদি এই ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে এ বার এখনও গ্রেফতার হননি কেন ওই নেতা? আসলে সবাই ভাগ নিচ্ছে। তাই কিছু বলছে না। এটাই তৃণমূলের সংস্কৃতি।”

সিপিএম (CPM) নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “সরকারি জমি বিক্রি করে তৃণমূল নেতারা নিজেদের পসার বাড়াচ্ছে। সরকারি আবাসন, রাষ্ট্রায়াত্ত কারখানার বন্ধ আবাসন, সবের দখল নিয়ে বিক্রি করে দিচ্ছে ওরা।” খোকনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলে দাবি তুলেছেন সকলে।

সেরা শিরোনাম

Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget