এক্সপ্লোর

Egra News: এগরায় প্রচুর বোমা ও বারুদ উদ্ধারের জের, তদন্তে বম্ব স্কোয়াড

Egra News: ২০২৩ সালের মে মাসেই খাদিকুলের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। এর জেরে মারা গেছিল ওই কারখানার মালিক ভানু বাগ সহ ১১ জনের। এই ঘটনার পিছনেও তার পরিবারের লোকেরা রয়েছে বলে অভিযোগ।

ঋত্বিক প্রধান, এগরা: ভোটের আগে পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরার খাদিকুল (Khadikul) গ্রামের একটি বাগান থেকে শনিবার ১৩টি বোমা ও প্রায় ৮ কেজি বোমা তৈরির মসলা উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ এক তৃণমূল নেতার বাড়িতে বোমা তৈরির কাজ চলত। রবিবার সেই ঘটনার তদন্তে খাদিকুল গ্রামে তদন্ত করতে গেল বম্ব স্কোয়াড (Bomb squad)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খাদিকুলের একটি বাগানে প্রচুর বোমা ও বোমা তৈরির মসলা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে ১৩টি বোমা ও প্রায় ৮ কেজি বোমা তৈরির মসলা উদ্ধার করে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে শুক্রবারও উত্তেজনা রয়েছে খাদিকুল গ্রামে। এগরা থানার পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে এলাকায় তল্লাশি চালাচ্ছে। যে বাগানে পাওয়া গেছিল বোমা ও মসলা সেই বাগানটি ঘিরে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Weather Update: নির্ধারিত সময়ের আগেই বর্ষা ? আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ?

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ঠিক মে মাসেই খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। বাজি কারখানার মালিক ভানু বাগ সহ এগারো জনের মৃত্যু ঘটেছিল তাতে। গোটা রাজ্যে আলোড়ন পড়েছিল এই খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন খাদিকুলে। ওই ঘটনার জেরে এতদিন ভানু বাগের স্ত্রী ও ছেলে জেলে ছিল। সম্প্রতি জেল থেকে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছে তারা। তারপরই এই ধরনের আবার শুরু হয়েছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

এদিকে খাদিকুল গ্রামে ফের বোমা ও বোমা তৈরির মসলা পাওয়া যেতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার অনেকের মনেই ফিরেছে পুরনো স্মৃতি। ফের বেআইনি বাজি তৈরি হচ্ছে কিনা তা নিয়ে চিন্তা বেড়েছে তাঁদের মধ্যে। নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটলে কী হবে তাই চলছে আলোচনা। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি পুলিশের তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lok Sabha Election 2024: ভোটের আগে আরও ৪ আধিকারিককে অপসারণ কমিশনের! তালিকায় কারা?

 

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget