এক্সপ্লোর

Naihati News: অশালীন আচরণের প্রতিবাদের জের, নৈহাটিতে বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ

Elderly woman Beaten: রাস্তার ওপর অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল নৈহাটিতে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সমীরণ পাল, নৈহাটি: প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে গালিগালাজ করার পাশাপাশি অশালীন আচরণ করছিল এক ব্যক্তি। সকালে নৈহাটি স্টেডিয়ামে হাঁটতে বেরিয়ে চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদে সরব হয়েছিলেন একজন বৃদ্ধা। এর জেরে তিন মহিলা সঙ্গীর সামনেই ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃদ্ধার সঙ্গে হাঁটতে বেরোনো এক নাবালিকার পরিচিত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Naihati News)।

আরও পড়ুন: RG Kar Case : 'শরীর কাঁপছিল, মৃত্যুর খবর পেয়েও ২ বার ফোন করেছিলাম',বিভীষিকাময় দিনের কথায় নির্যাতিতার বিশেষ বন্ধু

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নৈহাটির অরবিন্দ পল্লির বাসিন্দা ওই বৃদ্ধা অর্চনা দাস আর তিনজন মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন। সেই সময় রাস্তার ওপর দাঁড়িয়ে অশালীন আচরণ করার পাশাপাশি চিৎকার করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল অভিযুক্ত ব্যক্তি। চোখের সামনে এই ঘটনা দেখে প্রতিবাদ করেন অর্চনাদেবী। এর জেরে বাকি তিন মহিলার সামনেই তাঁর চুলের মুঠি ধরে চড় মারে  অভিযুক্ত। বৃদ্ধার সঙ্গে থাকা মহিলারা তার প্রতিবাদ করলেও কোনও ভ্রুক্ষেপ করেনি অভিযুক্ত। শুধু তাই নয়, পরে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে ছেলে ঢুকিয়ে তাঁকে শায়েস্তা করার হুমকিও দেয়।

পরে বাড়ি ফিরে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সব কথা যখন ওই বৃদ্ধা সব কথা খুলে বলছেন তখন সেখানে নিজের এক সঙ্গীকে নিয়ে গিয়ে ফের চড়াও হয় অভিযুক্ত। বৃদ্ধার স্বামী এই ঘটনার প্রতিবাদ করায় তাঁকে রাস্তায় ফেলে মারধর করে অভিযুক্ত ও তাঁর সঙ্গী।

পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত বাকিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ধরনের ঘটনাকে কখনই সমর্থন করা যায় না। প্রশাসনকে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দিন আরজি কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে একটি মিছিল অংশগ্রহণ করেছিলেন ওই বৃদ্ধা। তার জেরেও এই ঘটনা ঘটতে পারে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Katwa Minor Molestation: মানুষ না পশু! সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নিগ্রহে অভিযুক্ত প্রতিবেশী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget