এক্সপ্লোর

Amartya Sen: অমর্ত্য় সেনকে উচ্ছেদের নোটিস, নিন্দায় সরব বিদ্বজ্জনরা

বৃহস্পতিবার নন্দন থ্রি-তে একটি সভা করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে এই সংগঠন। অমর্ত্য় সেনের পাশে দাঁড়িয়ে, বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরা। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: জমি-বিতর্কে বিশ্বভারতীর (Visva Bharati) উচ্ছেদের নোটিসের পর, অমর্ত্য় সেনের পাশে দাঁড়ালেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন (Nandan) থ্রি-তে সভা করে, নিন্দা প্রস্তাব গ্রহণ করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে নামে সংগঠন। নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থার নিন্দায় সরব হয়েছেন অনিতা অগ্নিহোত্রী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদারের মতো বিদ্বজ্জনরা। 

তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Tagore) সহযোগী, আচার্য ক্ষিতিমোহন সেনের নাতি। তাঁর নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু। নোবেলজয়ী অর্থনীতিবিদ সেই অমর্ত্য় সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে উচ্ছেদের নোটিস ঝুলিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। 

যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এবার এনিয়ে সভা করে নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন (Nandan) থ্রি-তে একটি সভা করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে এই সংগঠন। অমর্ত্য় সেনের পাশে দাঁড়িয়ে, বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরা। 

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, তাদের ১৩ ডেসিমল জমি অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর মধ্যে ঢুকে রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের পাল্টা দাবি, প্রতীচীর জমি তাঁর বাবা কিনেছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি তা ভোগ করছেন।

১৪ এপ্রিল নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে নোটিস ঝোলায় বিশ্বভারতী।  যার পাল্টা আইনজীবী মারফত চিঠি পাঠান নোবেলজয়ী অর্থনীতিবিদ (Amartya Sen)। তারপরই ৬ মে-র ডেডলাইন দিয়ে সরাসরি উচ্ছেদের নোটিস দেয় বিশ্বভারতী। 

নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়। অমর্ত্য় সেনের (Amartya Sen) মতো বিশ্ববরেণ্য় ব্য়ক্তির সঙ্গে এই আচরণ মেনে নিতে পারছেন না বিদ্বজ্জনরা। 

জমি বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্যের টানাপোড়েন নিয়ে ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন কৌশিক। নোবেলজয়ী অর্থনীতিবিদকে তাঁর শান্তিনিকেতনের বাড়ির ১৩ ডেসিমেল জমি খালি করার জন্য উচ্ছেদ-নোটিস দিয়েছে বিশ্বভারতী। তার তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসু (Kaushik Basu)।। অমর্ত্যকে যে ভাবে হয়রান করা হচ্ছে, তা গোটা দেশের লজ্জা বলে মন্তব্য করেছেন তিনি। 

ট্যুইটারে কৌশিক বসু লেখেন, 'বিশ্বভারতীর তরফে যে ভাবে অমর্ত্য সেনকে হয়রান করা হচ্ছে, তাঁকে উচ্ছেদ নোটিস ধরানো হয়েছে, তা ভারতের জন্য লজ্জার। অমর্ত্য ভারতের নাগরিক এবং গোটা বিশ্বের কাছে বরেণ্য। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জন্যই অমর্ত্যের বিরুদ্ধে বিশ্বভারতীর এই পদক্ষেপ। ভারতীয় গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়'।

কৌশিক বিশিষ্ট অর্থনীতিবিদ, আমেরিকার খ্যাতনামা কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক। বিশ্বব্যাঙ্কের মুখ্য উপদেষ্টা হিসেবেই কর্মরত ছিলেন তিনি। অমর্ত্যের প্রতি বিশ্বভারতীর আচরণে যে ভাবে ক্ষোভ প্রকাশ করলেন তিনি, তাতে এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি যে বাংলার গণ্ডি ছাড়িয়ে অন্যত্রও পৌঁছেছে, তা বুঝতে বাকি থাকে না। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরীন ভট্টাচার্য, গৌতম হালদাররা। ৫ মে শান্তিনিকেতনে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য়মে প্রতিবাদ প্রদর্শনের কর্মসূচি নিয়েছেন তাঁরা। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষের পদক্ষেপের নিন্দায় ট্য়ুইট করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। খোলা চিঠি দিয়ে  সরব হয়েছেন পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়রাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget