এক্সপ্লোর

SSC Verdict Today : SSC মামলার রায়দান আজ, কী বললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ?

Abhijit Gangopadhyay Comments On SSC Verdict : SSC মামলার কথা উঠলেই অনেকেরই মনে এসে পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি কী বললেন ? 

সৌভিক মজুমদার, বিটন চক্রবর্তী , তমলুক :  সোমবার, ২২ এপ্রিল, বহু প্রতীক্ষিত SSC মামলার রায় দান। রায় দেবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। SSC-তে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। গত ১৩ই মার্চ, শুনানি চলাকালীন পর্যবেক্ষণে দু’টি বিকল্পের কথা উল্লেখ করেন বিচারপতি দেবাংশু বসাক। প্রথমত, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ অথবা বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। শেষমেষ কী রায় দেয় কলকাতা হাইকোর্ট? নজর থাকবে সকলেরই। তবে SSC-দুর্নীতি মামলায় যিনি একের পর এক সাড়া ফেলে দেওয়া রায় দিয়েছিলেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিচারব্যবস্থা থেকে বহু দূরে। তিনি এখন বিজেপির হয়ে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত। তিনি কী ভাবছেন ?

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন তমলুকে। প্রচারে ব্যস্ত দিন - রাত । তিনি কী ভাবছেন SSC মামলা নিয়ে। বহু বঞ্চিত চাকরীপ্রার্থী আশায় বুক বেঁধেছিল তাঁর রায় শুনে। একের পর এক সাড়া ফেলা পর্যবেক্ষণ ব্যক্ত করেছিলেন প্রাক্তন বিচারপতি । তিনি এখন সেসব থেকে রাজনীতির ময়দানে। তবুও SSC মামলার কথা উঠলেই অনেকেরই মনে এসে পড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি কী বললেন ? 

প্রাক্তন বিচারপতি জানালেন, 'আমি তো করেছিলাম। সুপ্রিম কোর্ট যায়। বিষয়টা জাস্টিস দেবাংশু বসাকের আন্ডারে আছে। দেখা যাক কাল কী রায় দেয়।' 

প্রসঙ্গত উল্লেখ্য, SSC-দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। তার প্রেক্ষিতে, মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় এবং বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশে দেয় সুপ্রিমকোর্ট। প্রায় সাড়ে তিন মাস ধরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে টানা এই মামলার শুনানি হয়েছে। এখন সোমবার আদালত কী রায় দেয়, সেদিকেই সকলের নজর। 

 চাকরির আশায় অসহ্য় গরমের মধ্য়ে এতগুলো দিন ধরে যারা রাস্তায় বসে, সেই সব চাকরিপ্রার্থীরাও তাকিয়ে রয়েছেন এই রায়দানের দিকে। সবমিলিয়ে ভোটের মুখে, গত কয়েক বছরে বহুচর্চিত নিয়োগ দুর্নীতি মামলায় আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে সকলে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget