এক্সপ্লোর

Hooghly: নাকা চেকিংয়ের সময় প্রায় ৪৪ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ২

নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ।

হুগলি: নাকা চেকিংয়ের সময় প্রায়  ৪৪ লক্ষ টাকা উদ্ধার । হুগলির চণ্ডীতলা থেকে ২ ব্যক্তি গ্রেফতার । নগদ টাকার উৎস সম্পর্কে কিছু বলতে পারেনি ধৃতরা, দাবি পুলিশের। মোটর বাইকে করে প্রায় ৪৪ লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ ।

পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই এর আগে নদিয়ার শান্তিপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শান্তিপুর শ্যামচাঁদ মোড় এলাকায় কয়েকজন দুষকৃতী জড়ো হয়েছে বলে গতকাল রাতে খবর পায় পুলিশ। অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে দুই দুষকৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কোথায় ব্যবহার করা হত, খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।  

আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব: এর আগে পঞ্চায়েত ভোট চলাকালীন ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব বাঁধে। ২৪ ঘণ্টার মধ্যেই দুই দুষকৃতীকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। তৃণমূলের মদতেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্তের অভিযোগ তুলেছে বিজেপি। প্রশাসন পদক্ষেপ করছে, আশ্বাস শাসক দলের। অন্যদিকে, গড়বেতায় আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের জালে বিজেপির যুব নেতা। 

বন্দুক উঁচিয়ে দাপাদাপি!হানাহানি, খুনোখুনি, রক্তের স্রোত! শনিবার দিনভর ব্যালটের উৎসবে এভাবেই বুলেটের দাপট দেখেছে বাংলা। পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েত আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

আগ্নেয়াস্ত্র হাতে দুষকৃতীর ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ২ দুষকৃতীকে গ্রেফতার করল খড়দা থানা। পুলিশ সূত্রে খবর, ভোটের দিন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে গুলি চালায় অভিযুক্তরা।

এদিন দিনভর তাণ্ডবের পর, টিটাগড়ের মুচিপাড়া এলাকার বাসিন্দা ওই দুষকৃতীরা নৌকায় চড়ে কোন্নগরে পালানোর ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তাদের পাকড়াও করে পুলিশ। 

বিরোধীদের অভিযোগ, ভোট চলাকালীন এই দুষকৃতীদের দিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে বিজেপির এক যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ।

অভিযোগ, পঞ্চায়েত ভোট চলাকালীন, গড়বেতার মালবাঁধি গ্রামে। বন্দুক হাতে দাপিয়ে বেড়ান বিজেপির পূর্ব মণ্ডলের যুব সভাপতি ধনঞ্জয় সিংহ। ভোট শেষের পরেও এলাকার তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন: Panchayat Poll 2023: ব্যালটের ১ ভোটে জয়ী BJP প্রার্থী, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ TMC-র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukhendu Sekhar Roy : রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, তৃণমূলও ছাড়লেন সুখেন্দুশেখর রায়, করলেন বিস্ফোরক দাবি
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, তৃণমূলও ছাড়লেন সুখেন্দুশেখর রায়, করলেন বিস্ফোরক দাবি
Jahangir Arrested : পালানোর চেষ্টা করছিল, বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
পালানোর চেষ্টা করছিল, বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
West Bengal News Live : 'তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি' : সুখেন্দু শেখর রায়
'তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি' : সুখেন্দু শেখর রায়
Arup Biswas: রক্ষাকবচ চেয়ে আবেদন, হাইকোর্টে ধাক্কা অরূপের, সোমে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা
রক্ষাকবচ চেয়ে আবেদন, হাইকোর্টে ধাক্কা অরূপের, সোমে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের সম্ভাবনা

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget