এক্সপ্লোর

Hooghly News: ভোর রাতে ঘুম থেকে উঠে বৃদ্ধা দেখলেন, ঘরে বসে ৪ যুবক, মাথায় লাগানো স্পট লাইট..

Hooghly Bandel Dacoity : আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বৃদ্ধা দেখলেন, ঘরে বসে আছে ৪ যুবক, মাথায় লাগানো স্পট লাইট..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির ব্য়ান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতি। বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, ঘরে ঢূকে হাত-পা বেঁধে গয়না লুঠ করে দুষ্কৃতীরা। আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে তারা। বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্য়ান্ডেল ফাঁড়ির পুলিশ। 

বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না লুঠ, পেনশনের টাকা নিয়ে পালাল ৪ দুষ্কৃতী 

নলডাঙার বাসিন্দা রেনু পাল(৬৮)।তাঁর দুই মেয়ে।বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন, ব্যান্ডেল ওলাইচন্ডীতলায়।ছোটো মেয়ে সোনালী সিন্ধে থাকেন মুম্বাইতে। দু মাস ছোটো মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা।সেসময় বাড়ি বন্ধই ছিল।গত সোমবার নিজের বাড়িতে ফেরেন।আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান।বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক।তাঁদের মাথায় স্পট লাইট লাগানো।বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে, চিৎকার করলে মেরে দেবে।হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয়।আলমারির চাবি নিয়ে আলামারি খোলে।পেনশানের ৩৫ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয়।ব্যাঙ্কের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে।একটা শাড়িও নিয়ে যায়।প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে এই কাণ্ড চলে।

'বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভিতরে রাস্তাগুলিতে পুলিশ যায় না'

বৃদ্ধা বলেন,দুষ্কৃতিদের বয়স ২২-২৪ হবে।নেশা করেছিল প্রত্যেকেই।একজন তো ঘুমিয়েও পরেছিল।ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত,কবে মারা গেছে,মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তাঁর আত্মীয়রা।বৃদ্ধার জা মিতা পাল বলেন,আমরা পাশে থাকলেও কিছু টের পাইনি।ঘন বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন।ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে।কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন,'বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয় কিন্তু ভিতরে রাস্তাগুলিতে পুলিশ যায় না।এর আগে পুরনো কোদালিয়া এ ধরণের একটি ঘটনা হয়েছিল তবে নলডাঙ্গায় এই প্রথম।দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব।'

আরও পড়ুন, সৌমেন্দুর জয়ের পরেই 'সন্ত্রাস চালাচ্ছে BJP' ? মমতার নির্দেশে খেজুরি যাচ্ছে TMC-র প্রতিনিধি দল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget