এক্সপ্লোর

Paschim Bardhaman: তাপপ্রবাহে ক্লান্ত বন্যপ্রাণ! পশু-পাখির জন্য় জঙ্গলে রাখা ORS

Weather Forecast: প্রবল গরমে নাজেহাল কাঁকসার গড়জঙ্গলের পশুপাখিরা। কী কী পদক্ষেপ বন দফতরের?

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তাপপ্রবাহে ধুঁকছে জেলা। প্রবল গরমে শুকিয়ে যাচ্ছে পুকুর। খাঁ খাঁ করছে চারিদিক, হাওয়া বইলেও তা এতটাই গরম যে আরামের উপায় নেই। তাপপ্রবাহে শুধু মানুষের কষ্ট হচ্ছে তা নয়, ধুঁকছে পশুপাখিও।  পানীয় জলও পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় পানীয় জলের অপেক্ষায় বসে পশু-পাখিরাও। তাপপ্রবাহে নাজেহাল অবস্থায় জলের সন্ধানে পাখিরাও। তৃষ্ণার্ত পাখিরা জলের দেখা পেলেই মেটাচ্ছে তৃষ্ণা।

ভাঙা বাড়ি, মন্দির আর বড় বড় গাছের কোটরে লুকিয়ে টিয়া,ময়না আর হাঁড়িচাচা। প্রখর গরমে আকাশে ওড়াউড়িও কম দেখা যাচ্ছে ইদানিং। জঙ্গলেও গরমের দাপটে নাজেহাল প্রাণীরা। বেশ কয়েকটি প্রজাতির কয়েক হাজার টিয়া আর হাঁড়িচাচা পাখি রয়েছে কাঁকসার গড়জঙ্গলে। তীব্র দাবদাহে তৃষ্ণা বাড়ছে। সেই তৃষ্ণা মেটাতে জলের সন্ধানে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তাদের।

পানীয় জলের পাইপলাইনের সামনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে টিয়া, হাঁড়িচাচাকে। জলের অপেক্ষায় বসে থেকে থেকে যেটুকু ছিটেফোঁটা জল আসছে তাতেই কোনও রকমে তৃষ্ণা মেটাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে পাখিগুলিকে দেখা যাচ্ছে পুকুরের ঠান্ডা জলে গা ভেজাতে। কেউ কেউ স্নান করছে, কেউ জলের ধারে ছায়ায় বসে আছে ঝিম মেরে। পুকুরে জল খেতেও দেখা যাচ্ছে পাখিদের। সূর্যের তাপ কমলেই লোকালয়ে দেখা মিলছে শিয়ালদের। স্থানীয়রা জানাচ্ছেন, প্রবল গরমে জঙ্গলে খাবারের অভাব রয়েছে তাই খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে শিয়াল। দুর্গাপুর রেঞ্জের আধিকারিকরা জানান, 'গোটা জঙ্গল মহলে বিশেষ নজরদারি চলছে। জঙ্গলের মাঝেও বেশ কয়েকটি জলাশয় রয়েছে।' সেখানেও ময়ূর আর পাখিদের জল খাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। জঙ্গলের মাঝে নির্দিষ্ট বেশ কয়েকটি পাত্রে ORS মিশিয়ে রাখা হচ্ছে। কোনও পশু বা পাখি অসুস্থ হওয়ার খবর পেলে বন দফতরের চিকিৎসকরা পৌঁছে যাচ্ছেন দেখভালের জন্য।

রাজ্য়ের আবহাওয়া:
উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে। তাই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রানিগঞ্জ-কাণ্ডে বিহার যোগ! গ্রেফতার ১, উদ্ধার ছিনতাই হওয়া গাড়ি

সেরা শিরোনাম

Debraj Chakraborty: বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
বার বার ডেরা বদল, অফ রেখেছিলেন নিজের মোবাইল! দেবরাজকে ধরিয়ে দিল বন্ধুর টাওয়ার লোকেশন
West Bengal News Live: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বদলের অভিযোগ
Rath Yatra-Shravani Mela: ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
ঐতিহ্যবাহী রত্রযাত্রাগুলোকে আর্থিক সাহায্য়ের ভাবনা সরকারের, শ্রাবণী মেলার জন্যও ঢালাও পরিকল্পনা
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget