এক্সপ্লোর

Domjur Fire: পাটের দড়ি তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, লেলিহান শিখা নিমেষে গ্রাস করল সব

Fire: জানা গিয়েছে, প্রচুর দাহ্য পাট গোডাউনে মজুত থাকার ফলে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার নেয়।

সুনীত হালদার, হাওড়া : রবিবার সকালে ভয়াবহ আগুন লেগেছে ডোমজুড়ের একটি কারখানার গোডাউনে। জানা গিয়েছে, ওটি একটি পাট থেকে দড়ি তৈরির কারখানার গোডাউনে। রবিবার সকাল দশটা নাগাদ ওই গোডাউনে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। আশেপাশে আরও বেশ কিছু কারখানা থাকায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিমেষে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। দেখা যায় আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই গোডাউন। 

জানা গিয়েছে, যখন আগুন লেগেছিল তখন কয়েকজন কর্মী ওই গোডাউনের ভিতরেই কাজ করছিলেন। এদিকে প্রচুর দাহ্য পাট গোডাউনে মজুত থাকার ফলে আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই মারাত্মক আকার নেয়। মুহূর্তের মধ্যে গোডাউন এবং কারখানাকে গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। আশপাশে আরও বেশ কয়েকটি কারখানা থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায় নিমেষের মধ্যে। প্রাথমিক ভাবে তাঁরাই বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং যে যেভাবে পারেন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা বিফলে যায়। ততক্ষণে খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে। খবর দেওয়া হয় ডোমজুর থানাতেও। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী এবং দমকলের কর্মীরা। 

দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। চারপাশ থেকে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তার পাশাপাশি আশপাশের কারখানার আগুন যেন ছড়িয়ে না পড়ে সেই দিকেও খেয়াল রাখছেন দমকলকর্মীরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলকর্মীরা জানিয়েছেন কিছুটা সময় লাগবে। কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে তা বলা মুশকিল। ঘণ্টা তিনেক পার হয়েছে। এখনও দাউদাউ করে জ্বলছে ওই গোডাউন।

কী থেকে পাটের দড়ি তৈরির কারখানার গোডাউনে এমন বিধ্বংসী আগুন লাগল তা জানার চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গোডাউনে মজুত ছিল প্রচুর পরিমাণে পাট, যা আদতে মারাত্মক দাহ্যবস্তু। আর সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। লেলিহান শিখা চোখের পলকে গ্রাস করে নিয়েছিল কারখানা এবং গোডাউন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। 

আরও পড়ুন- বারাসাতে এবার ভুয়ো কল সেন্টার, 'স্ক্রিপ্ট লিখে' বিভিন্ন বয়সীদের ফাঁসিয়ে চলত প্রতারণা !

আরও পড়ুন- ট্যাব দুর্নীতির পর এবার সামনে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget