এক্সপ্লোর

Howrah News: কুয়াশায় চাদরে মোড়া, হাওড়ায় রেল পরিষেবায় প্রভাব

West Bengal News: ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মরশুমে প্রথম কুয়াশার চাদরে ঢেকে যায় হাওড়া শহরও।

সুনীত হালদার, হাওড়া: মরশুমের প্রথমবার কুয়াশায় চাদরে ঢাকল হাওড়া শহর (Howrah News)। আর এই কুয়াশার প্রভাব পড়ল ট্রেন চলাচলেও। দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে কমে ট্রেনের গতি। যার জেরে একাধিক ট্রেন চলে দেরিতে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয় পরিস্থিতি। 

কুয়াশায় চাদরে ঢাকল হাওড়া: ভোর থেকেই কুয়াশায় ঢেকেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। মরশুমে প্রথম কুয়াশার চাদরে ঢেকে যায় হাওড়া শহরও। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু সহ শহরের প্রধান রাস্তাগুলি ভোরের ঘন কুয়াশায় মোড়া ছিল। হাওড়া স্টেশনে ট্রেন চলাচলে কুয়াশার প্রভাব পড়ে। বিশেষত যে সব দূরপাল্লার ট্রেন উত্তর এবং মধ্য ভারত হয়ে এদিন সকালে হাওড়া স্টেশনে ঢোকার কথা সেগুলি নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ঢুকেছে।

ডাউন যোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৫৫ তে ঢোকার কথা থাকলেও ৬টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছায়। ডাউন সরাইঘাট এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায় ঢোকার কথা থাকলেও ঢুকেছে সকাল ৭টায়। ডাউন জামালপুর সুপার ফাস্ট এক্সপ্রেস ভোর ৫টা ৪০ ঢোকার কথা থাকলেও ঢুকেছে ৭টা ৪০ মিনিটে। দিল্লি-হাওড়া ডাউন রাজেন্দ্রনগর এক্সপ্রেসে সকাল ৬টা ৪০ মিনিটে ঢোকার কথা থাকলেও ঢুকেছে ৭টা ২০তে ও ডাউন চম্বল এক্সপ্রেস সকাল ৬টা ৫৫ মিনিটে তে ঢোকার কথা থাকলেও ঢুকেছে ৮টা ৫ মিনিটে। সূত্রের খবর লোকাল ট্রেন মোটের উপর স্বাভাবিক চললেও যাত্রীরা জানিয়েছেন ট্রেনের গতি একটু কম ছিল। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার ফলে ট্রেন চলাচলে প্রভাব পড়ে। তবে বেলা বাড়লে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শহরে যান চলাচলের গতি অন্যদিনের তুলনায় কম ছিল। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। সপ্তাহান্তে কলকাতায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা। বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার সতর্কবার্তা তিন জেলায়। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা থেকে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। নদিয়া, বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশা। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Coochbehar News: অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু, যোগাযোগ ব্যবস্থায় প্রভাব, ভোগান্তি যাত্রীদের

সেরা শিরোনাম

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget