এক্সপ্লোর

Howrah: টানা বৃষ্টিতে ধস নামল বালি ব্রিজে ওঠার রাস্তায়, তড়িঘড়ি মেরামতির কাজ শুরু

অস্থায়ী ভিত্তিতে শাল খুঁটি পুঁতে তার মধ্যে বালির বস্তা ফেলা হচ্ছে...

সুদীপ্ত আচার্য, বালি: টানা বৃষ্টিতে ধস নামলো বালি ব্রিজে ওঠার রাস্তায়। তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর। এই সেতুতে রেল ও সড়ক পথ রয়েছে। 

সূত্রের খবর, টানা দু দিনের বৃষ্টিতে দক্ষিণেশ্বরের দিক থেকে ওঠার রাস্তার বাঁ দিকে প্রায় ১০০ মিটার অংশের নীচের মাটি সরে যায়। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্র্যাফিক গার্ড ও পূর্ত দফতরের। 

তারপরেই বুধবার থেকে কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে অস্থায়ী ভিত্তিতে ওই ধস নামা অংশে শাল খুঁটি পুঁতে তার মাঝে সাদা বালির বস্তা ফেলা হচ্ছে। 

পূর্ত দফতরের কর্মীরা জানাচ্ছেন, বৃষ্টির জল স্রোতের মত কংক্রিটের রাস্তার উপর দিয়ে বয়ে নীচে পরেছে। তাতেই মাটি আলগা হয়েছে। রাস্তাও ফেলে গিয়েছে। 

পুলিশের তরফে ওই অংশ ঘিরে দেওয়া হয়েছে। পূর্ত কর্মীরা জানাচ্ছেন, বিষয়টি নজরে না এলে যাত্রী বোঝাই বাস যাওয়ার সময় ওই অংশে উল্টে  যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল। অস্থায়ী কাজটি শেষ করতে কয়েক দিন সময় লাগবে।

মঙ্গলবারই  প্রবল বৃষ্টিতে উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়ায় ধসে যায় বনস্পতি খালের পাশের রাস্তার একাংশ। আধ ভাঙা রাস্তা দিয়ে, সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করা গেলেও, গাড়ি চলাচল বন্ধ।

ক্ষুব্ধ স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা দিয়ে কাঁটাবেড়িয়া থেকে উলুবেড়িয়া-আমতা রাজ্য সড়কে উঠতে গেলে যেতে হয় প্রায় ১ কিলোমিটার। কিন্তু, ঘুরপথে পানপুর মোড়, বাণীবন হয়ে রাজ্য সড়কে উঠতে প্রায় ৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরতে হয়। 

প্রশাসন সূত্রে খবর, আগে বালির বস্তা দিয়ে অস্থায়ী ভাবে মেরামত হয়েছিল। এবার এই বিপত্তি। এ বিষয়ে উলুবেড়িয়া ২ নম্বরের বিডিও জানিয়েছেন, সেচ দফতর কাজ শুরু করেছে। বর্ষায় খালের জল বেশি থাকায় পাইলিংয়ের কাজ এই মুহূর্তে করা যাচ্ছে না। তবে টেন্ডার ডাকা হয়েছে। পাকাপাকি ভাবে পুজোর আগেই কাজ হবে।

গত সপ্তাহে, ১৬ তারিখ পানিহাটি এক নম্বর ওয়ার্ড রাজাবাগান কলোনিতে গঙ্গা সংলগ্ন এলাকায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয় গঙ্গার ঘাট সহ এলাকার বহু বাড়ি। বাড়ির দেওয়ালে গঙ্গায় তলিয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়। পুরসভা থেকে বিধায়ক-- সবাইকে জানানো সত্ত্বেও কোনও রকম সুরাহা এলাকার মানুষ পাননি বলে অভিযোগ স্থানীয়দের। 

আরও পড়ুন: খালপাড়ের প্রায় ৩০০ ফুট রাস্তায় আচমকা ধস, সমস্যায় উলুবেড়িয়ার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা

আরও পড়ুন: কালিম্পঙের ২৯ মাইল এলাকায় ধস, দশ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget