এক্সপ্লোর

SSC Scam:"নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি'' আদালতে দাবি কল্যাণময়ের

Kalyanmoy Ganguly Update: SSC দুর্নীতিকাণ্ডে গতকাল CBI-এর হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ম্যারথন জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

কলকাতা: নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করেননি বলে আদালতে দাবি করলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। SSC নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আদালতে  পেশ করা হলে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি দাবি করেন,"স্ক্যান করা সই ব্যবহার করা হয়েছে। নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি।'' নিয়োগপত্র দিত স্কুল সার্ভিস কমিশন, আদালতে দাবি কল্যাণময়ের। "আমি কোনও পরীক্ষা নিইনি, ইন্টারভিউ নিইনি, নিয়োগপত্র দিইনি,'' দাবি কল্যাণময়ের। 

কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ: প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপর SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা, আর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। SSC নিয়োগকাণ্ডে আরও এক হেভিওয়েট গ্রেফতারি। গতকাল CBI-এর হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। সূত্রের খবর, সেই কোর্টেই আনা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দুজনকে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়, খবর সূত্রের। এরপর শুরু হয় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি, "নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করিনি। 

গতকাল নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করে CBI। এরপর সন্ধেতে গ্রেফতার। এর আগে, গত ১০ অগাস্ট SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছিল CBI। এরপর দুই মিডলম্যানকেও গ্রেফতার করে তারা। SSC দুর্নীতির তদন্তে, বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডাকা হয়  কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।  প্রশাসক ও সভাপতির পদ মিলিয়ে, ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তিনি। বেলা ১২ টায় নথিপত্র নিয়ে সিবিআই দফতরে হাজির হন তিনি। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে তাঁর কী ভূমিকা ছিল? কোনও জায়গা থেকে সুপারিশ আসত? কোনও প্রভাবশালী যোগ ছিল কিনা, সূত্রের খবর, এসব প্রশ্নের উত্তর জানতে চান CBI অফিসার। কিন্তু, সিবিআই সূত্রে দাবি, এ নিয়ে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করে CBI।

আরও পড়ুন: Partha Chatterjee : 'আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট', আদালতে জামিন চাইলেন পার্থ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget