এক্সপ্লোর

বিজ্ঞান বিষয়ে ছিল অগাধ জ্ঞান,সাহিত্যেও তুখোড়, স্বপ্নদীপের কথা বলতে গিয়ে গলা ধরে এল প্রধান শিক্ষকের

JU Fresher Death: স্বপ্নদীপের কথা বলতে গিয়ে গলা ধরে আসে স্কুলের প্রধান শিক্ষকের। ছাত্র হিসেবে স্বপ্নদীপ যে ভাল ছিলেন, তা একাধিকবার বলেছেন তিনি

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: উজ্জ্বল ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে ছিলেন এক মেধাবী। সন্তানকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন বাবা-মা। স্বপ্ন ছিল স্কুলের শিক্ষকদের। শৈশব থেকে যে মেধাবী ছাত্রর বেড়ে ওঠা দেখেছিলেন, তাঁর মৃত্যুর খবরে গলা ধরে আসে প্রধান শিক্ষককের। 

স্বপ্নদীপ কুণ্ডু। বেড়ে ওঠা বগুলায়। লেখাপড়া বগুলা হাইস্কুলেই ক্লাস ফাইভ থেকে। পড়াশোনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত।  স্বপ্নদীপের কথা বলতে গিয়ে গলা ধরে আসে স্কুলের প্রধান শিক্ষকের। ছাত্র হিসেবে স্বপ্নদীপ যে ভাল ছিলেন, তা একাধিকবার বলেছেন তিনি। বগুলা হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, 'বিজ্ঞান বিষয়ে রীতিমতো ভাল ছেলে ছিল ও। তুখোড় ছিল সাহিত্যেও।' 

শুক্রবারই বাড়ি আসার কথা ছিল স্বপ্নদীপের। ছেলেকে আনতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল বাবা-মায়ের। সেই যাওয়া আর হল না। মা-বাবাকে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখানোর কথা ছিল স্বপ্নদীপের। মা ভেবেছিলেন ছেলের জন্য ফল নিয়ে যাবেন। কিন্তু মুহূর্তে সব শেষ। 

পরিবার সূত্রে খবর, গত ৩ তারিখ যাদবপুরে স্বপ্নদীপকে বাংলা অনার্সে ভর্তি করেন বাবা। হস্টেল না মেলায় রবিবার রেখে আসেন হস্টেলের সিনিয়র দাদাদের কাছে। সেই রেখে আসাই শেষ। বুধবার রাত ৯টা নাগাদ মা-বাবার সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর।

স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকায় এদিন বিক্ষোভ মিছিল করে স্থানীয় স্কুল ও শ্রীকৃষ্ণ কলেজের ছাত্রছাত্রীরা।                                         

আরও পড়ুন, 'দোষীকে ফাঁসি দিয়ে আমার বুকের জ্বালা মেটান', মুখ্যমন্ত্রীকে করুণ আর্তি স্বপ্নদীপের বাবার

অন্যদিকে, স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল হল র‍্যাগিং তত্ত্ব। নাম-পরিচয় দেওয়ার নামে ৩ দিনে ২ বার করা হয় হয়রানি। কী ঘটেছিল বুধবার রাতে? কারা অত্যাচার করেছিল তাঁর ওপর? জানতে ধৃত সৌরভ চোধুরী সহ বেশ কয়েকজনকে জেরা করছে পুলিশ। ধৃতের ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। 

এই ঘটনায় সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যিনি ২০২২ সালে MSc পাস করে যাওয়ার পরও এক বছর ধরে হস্টেল দখল করে থাকছিলেন। স্বপ্নদীপের বাবার অভিযোগ, তাঁর ছেলের ওপর যে অকথ্য অত্যাচার হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন এই সৌরভ চৌধুরী। শনিবার তাঁকে ২২ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA

ভিডিও

Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget