এক্সপ্লোর

Jalpaiguri News: ধুপগুড়িতে হাতির দলের তাণ্ডব তছনছ একাধিক বাড়ি, পালিয়ে বাঁচল পরিবার

Jalpaiguri Elephants Attacks: ধূপগুড়িতে হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি।পালিয়ে বাঁচলেন পরিবারের সদস্যরা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: লোকালয়ে হাতির দলের তাণ্ডব (Elephants in Jalpaiguri)। ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি। পালিয়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়োঝোড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গতকাল গভীর রাতে শাবক-সহ ১০-১২ টি হাতির একটি দল ঢুকে পড়ে মল্লিকশোভা এলাকায়। আচমকাই হাতির দলটি হামলা চালায় আজিবুল হকের বাড়িতে। এদিকে সে সময় তিন সন্তান-সহ বাড়ির সাতজন সদস্য ঘুমিয়ে ছিলেন। হাতির হামলা থেকে বাঁচার জন্য তারা সেখান থেকে কোনও মতে আশ্রয় নেন পাশের বাড়ির পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এসময় তিনটি হাতি তাদের পিছু নেয় বলে তাঁদের দাবি।এরপর হাতির দলটি পঞ্চায়েত সদস্য জবেদুল ইসলামের বাড়িতেও হামলা চালায়। একে একে চারটি বাড়ি ভেঙে তছনছ করে দেয় হাতির দল। সেই সঙ্গে  ঘরে মজুত খাবার সাবার করে হাতির দলটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরকে খবর দেওয়া হল বনদপ্তরের কর্মীরা আসেননি। স্বাভাবিকভাবেই হাতির দলের তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। পাশের সোনাখালি জঙ্গল থেকেই হাতির দলটি লোকালয়ে এসেছে বলে অনুমান বাসিন্দাদের।

আরও পড়ুন,'আমি বাড়ি থাকলে মুড়ি খাওয়াতাম', এসএসসি মামলায় ইডি অভিযান নিয়ে প্রতিক্রিয়া পরেশের

প্রসঙ্গত, সম্প্রতি, জলপাইগুড়ির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে হামলা চালায় হাতির দল। মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহলে প্রায়শই হাতির হামলায় ক্ষয়ক্ষতি বা মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপেরই হাতির  লোকালয়ে আটকাতে প্রবেশ আটকাতে কয়েক কুইন্ট্যাল ফলের বীজ নিয়ে জঙ্গলে পৌছয় ছাত্র-ছাত্রীরা।  হাতির কারণে আতঙ্কে থাকতে হয় এই সমস্ত ছাত্রছাত্রীদের বেশিরভাগকেই ৷ এই ছাত্রছাত্রীদেরই বিদ্যালয়ের শিক্ষকরা হাতির বারবার লোকালয়ে হামলার কারণ বুঝিয়েছিলেন ৷ তা থেকে উদ্ধারের রাস্তা হিসেবে জঙ্গলে হাতির খাদ্য উপযোগী গাছ বাড়ানোর কথাও শিখিয়েছিলেন ৷ এরপরেই হামলার প্রতিহিংসা করে নয়, খাবার দিয়েই ছাত্র-ছাত্রীরা হাতি প্রবেশ আটকানোর চেষ্টা করে। যদিও উত্তরবঙ্গে প্রায়শই হাতির হামলা দেখা যায়। কখনও বিঘার পর বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়। কখনও হামলার শিকার হন সাধারণ মানুষ। তবে এক্সপ্রেস ট্রেনেও ধাক্কা লেগে বহু দুর্ঘটানর খবর প্রকাশ্যে এসেছে।
 

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget