এক্সপ্লোর

Junior Doctors Protest: লাইভ সম্প্রচার নয়, ভিডিও রেকর্ডিং, জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে ডাকলেন মুখ্যসচিব

RG Kar Case: এর আগেও, কয়েক দফায় নবান্নের সঙ্গে চিঠির লেনদেন হয়েছে জুনিয়র চিকিৎসকদের।

কলকাতা: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি মুখ্যসচিবের। নবান্নে বিকেল ৫টায় আলোচনার ডাক। '১৫ জনের বেশি প্রতিনিধি দলে থাকতে পারবেন না। বৈঠকের লাইভ সম্প্রচারও সম্ভব নয়। স্বচ্ছতার জন্য বৈঠকের ভিডিও রেকর্ডিং করা যেতে পারে', জানানো হল চিঠিতে। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে চিঠিতে। বিকেল ৫টায় যেতে বলা হয়েছে নবান্নে। (Junior Doctors Protest)

এর আগেও, কয়েক দফায় নবান্নের সঙ্গে চিঠির লেনদেন হয়েছে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু আগে চিঠিতে মুখ্য়মন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না আলাদা করে। এবার কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে, বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী। গতকাল জুনিয়র ডাক্তাররাও এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানিয়েছিলেন। সেই দাবিতেই সিলমোহর পড়ল কার্যত। (RG Kar Case)

তবে জুনিয়র ডাক্তারদের তরফে ৩০ জন প্রতিনিধিকে বৈঠকে রাখতে হবে বলে দাবি করা হয়েছিল। নবান্ন ১৫ জনের উপস্থিতিতেই অনুমতি দিয়েছে। তবে বৈঠকের সরাসরি সম্প্রচারের যে দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা, তা নিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, লাইভ সম্প্রচার সম্ভব নয়। তবে স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বৈঠক। পৌনে ৫টার মধ্য়ে নবান্নে পৌঁছতে বলা হয়েছে।

এদিনের চিঠিতে মুখ্যসচিব জানান, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে আজ বিকেল ৫টায় প্রস্তাবিত বৈঠক হবে নবান্নের কনফারেন্স হলে। সুষ্ঠ ভাবে আলোচনা যাতে এগোয়, তার জন্য ১৫ জন পর্যন্ত প্রতিনিধিই উপস্থিত থাকতে পারবেন। সরাসরি সম্প্রচার করা সম্ভব নয়। তবে স্বচ্ছতা বজায় রাখতে ভিডিও রেকর্ডিং চলতে পারে। এতে জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ হবে যেমন, তেমনই গোটা প্রক্রিয়া, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনার রেকর্ডও থাকবে। 

রাজ্যের এই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা মেনে নেবেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং ৩০ জন প্রতিনিধির উপস্থিতির দাবি একদিন আগেই জানিয়েছিলেন তাঁরা। আজ নবান্ন থেকে এই চিঠি আসার পর তাঁরা জানান, বিভিন্ন কলেজের প্রতিনিধি রয়েছেন। তাই ৩০ জনের উপস্থিত থাকার দাবি জানিয়েছিলেন তাঁরা। লাইভ সম্প্রচারের পরিবর্তে ভিডিও রেকর্ডিংয়ে তাঁরা রাজি হবেন কি না, সেই নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুন: RG Kar Protest: 'একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব', কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget