এক্সপ্লোর

Jyotipriyo Mullick : 'লেফট সাইডটা প্রায় প্যারালিসিস' করেছিলেন দাবি, জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষার পর কী জানাল কমান্ড হাসপাতাল ?

Ration Scam : জ্যোতিপ্রিয় মল্লিকের ED-র ম্যারাথন তল্লাশির দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সুরই এবার শোনা গেছে মন্ত্রীর গলায়।

প্রকাশ সিন্হা, হিন্দোল দে ও রঞ্জিত সাউ, কলকাতা : 'শরীর অত্যন্ত খারাপ। মৃত্যুশয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' শরীর নিয়ে এমনটাই দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। উল্টোদিকে, রাজ্যের মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে কমান্ড হাসপাতালের (Command Hospital) রিপোর্ট বন্ধ খামে পেশ করে ED। কী রয়েছে সেখানে ? সূত্রের খবর,  রিপোর্টে লেখা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। 

সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ! দু'পাশ থেকে তাঁকে ধরে ছিলেন ED-র ২ আধিকারিক। তাঁদের উপরেই কার্যত ভর দিয়ে হাঁটছিলেন। রবিবার অর্থাৎ কালীপুজোর সকালে এভাবেই দেখা যায় রেশন দুর্নীতিতে (Ration Distribution Scam) ধৃত ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ED হেফাজতের মেয়াদ শেষে তাঁকে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যায় ইডি (ED)। হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করতে যাওয়ার সময় একজনের কাঁধে ভর দিয়ে হাঁটলেও, আদালতে যাওয়ার সময় যদিও নিজেই হেঁটে ঢোকেন। 

আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী (Lawyer) বলেন, ৭ দিন আগে এই আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল তিনি সুস্থ ছিলেন। টিভিতে আমরা দেখেছি, তিনি অসুস্থ। ED হেফাজতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। যদিও জামিনের আবেদন করা হয়নি।

এরপরই ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই। যে তথ্য সামনে আসার পরই রাজ্যের মন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। 

গত ২৬ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ED-র ম্যারাথন তল্লাশির দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) গলায়। তিনি বলেছিলেন, 'বালুর সুগার আছে। শরীর খারাপ। যদি ও মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে FIR করতে হবে। ইডির বিরুদ্ধেও করতে হবে। সুলতান আহমেদ মারা গেলেন। তিনি ঠিকই ছিলেন। সিবিআইয়ের চিঠি পেয়ে বাথরুমে গিয়ে মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও মারা গেছেন একই কারণে।' এবার সেই সুরেই অসুস্থতার কথা বললেন জ্য়োতিপ্রিয়। এদিকে রবিবারও ED দফতরে আসেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা।              

আরও পড়ুন- ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত জ্যোতিপ্রিয় মল্লিকের

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget