এক্সপ্লোর

Jhargram: করোনাবিধিকে বুড়ো আঙুল, হাসপাতালের সামনেই মাইক বাজিয়ে নাচ কালীপুজো কমিটির সদস্যদের

Jhargram Kalipujo Committee:নিয়ম না মেনে ঝাড়গ্রাম (Jhargram) শহরে একটি কালীপুজা কমিটি গভীর রাত পর্যন্ত মাইক বাজায় বলে অভিযোগ।ঝাড়গ্রাম থানার (Jhargram Police Station) আইসি গিয়ে ক্লাব সদস্যদের আটক করেন।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: করোনাবিধির (Covid19) তোয়াক্কা না করে ঝাড়গ্রামে সুপারস্পেশালিটি হাসপাতাল (Jhargram Super Speciality Hospital) ও করোনা হাসপাতালে (Corona Hospital) সামনে মাইক বাজিয়ে নাচ। অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তীব্র স্বরে মাইক বাজিয়ে নাচ করেন কালীপুজো (Kali Puja) কমিটির সদস্যরা। শুধু তাই নয়, মানিকপাড়ায় একসঙ্গে প্রায় হাজার লোকের জমায়েত করে ডিজে (DJ) বাজিয়ে নাচ করা হয় বলে অভিযোগ।

রাজ্য সরকারের (West Bengal Governmnet) নিয়ম অনুযায়ী রাত ১০টার পর মাইক বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা রয়েছে হাসপাতালের (Hospital) সামনে মাইক বাজানোর ক্ষেত্রেও। সেই নিয়ম না মেনে ঝাড়গ্রাম (Jhargram) শহরে একটি কালীপুজা কমিটি গভীর রাত পর্যন্ত মাইক বাজায় বলে অভিযোগ। রাতে ঝাড়গ্রাম থানার (Jhargram Police Station) আইসি গিয়ে ক্লাব সদস্যদের আটক করেন। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, নবচেতনা নামে এই ক্লাবের নিজস্ব কোনও জায়গা নেই। শিশুদের একটি পার্ক (Children Park) দখল করে কালীপুজো করে। পার্কের ১৫০ মিটারের মধ্যে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল (Jhargram Super Speciality Hospital)। যেখানে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসাও করা হয়। পার্ক চত্বর ঘিরে অ্যাডিশনাল এসপি, এসডিও, এসডিপিওর বাংলো। তারপরও এই করোনা আবহে নিয়ম না মেনে রাতে এলাকায় জমায়েত ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আর এই পরিস্থিতিতে হাসপাতালের রোগীরা মাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠে। এরপরেই কড়া মনোভাব নেয় ঝাড়গ্রাম থানার আইসি।

নাগরিক কমিটির তরফ থেকে অধ্যাপক পার্থব্রত মাইতি ( Professor Parthabrata Maity) পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি  বলেন, “শিশুদের খেলার পার্কে পুজোর অনুমতি দেওয়া অন্যায় হয়েছে। অপর দিকে প্রশাসন (Administration) বারবার বলা সত্ত্বেও করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে হাজার খানেক লোক নিয়ে জমায়েত করে। গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে নাচ হয়। শেষে পুলিশ গিয়ে সব বন্ধ করে।’’

আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকায় বাঘের হানায় জখম যুবক

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget