এক্সপ্লোর

DCP Shantanu Sinha Biswas: 'পুলিশ ম্যানেজ করতেন DCP শান্তনু সিনহা বিশ্বাস, যুক্ত কাউন্সিলররাও'! আর কাদের নাম উঠে এল?

দাবিতে বলা হয়েছে, কোনও বাড়ি তৈরি হওয়ার ঠিক আগে পৌঁছে যেত কাউন্সিলররা। টাকা দেওয়ার পরে সিন্ডিকেটের কাছ থেকে নিতে হত নির্মাণ সামগ্রী।

কলকাতা: দীর্ঘ টালবাহানা, লুক আউট নোটিসের পর গ্রেফতার DCP শান্তনু সিনহা বিশ্বাস। জিজ্ঞাসাবাদের পর এবার একাধিক চাঞ্চল্যকর দাবির ইডির। বলা হয়েছে, সোনা পাপ্পুদের সামনে রেখে কাউন্সিলরদের তোলাবাজির র‍্যাকেট। পুলিশ ম্যানেজ করতেন DCP শান্তনু সিনহা বিশ্বাস। প্রোমোটার-ক্রিমিনাল-পুলিশ-চলত সিন্ডিকেটের ত্রিশূল। 

কীভাবে হত কাজ? কী দাবি ইডির? 

দাবিতে বলা হয়েছে, কোনও বাড়ি তৈরি হওয়ার ঠিক আগে পৌঁছে যেত কাউন্সিলররা। টাকা দেওয়ার পরে সিন্ডিকেটের কাছ থেকে নিতে হত নির্মাণ সামগ্রী। কাউন্সিলরদের সিন্ডিকেট থেকে নির্মাণ সামগ্রী না নিলে দিতে হত জরিমানা। ধৃত DCP-কে হেফাজতে চেয়ে কোর্টে চাঞ্চল্যকর দাবি ED-র। 

DCP-কে হেফাজতে চেয়ে ED বলেছে, জমি দখলে প্রোমোটার, পুলিশ, গ্যাংস্টারের সিন্ডিকেট। সোনা পাপ্পু-জয় কামদার-শান্তনু সিন্হা বিশ্বাসের সিন্ডিকেট। মোট কথা, বৃহত্তর ষড়যন্ত্রের মাথা পর্যন্ত পৌঁছতে চায় কেন্দ্রীয় এজেন্সি। 'জমি বিক্রি না করলে ক্রিমিনাল কেস দিয়ে দেওয়ার হুমকি। প্রথমে একাধিক জমি এভাবেই দখল করত জয় কামদার। পুলিশকে ব্যবহার করে জমির মালিকদের ভয় দেখাত কামদার। ভয় দেখানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল শান্তনু সিন্হা বিশ্বাসের। তাতেও কাজ না হলে ব্যবহার করা হত সোনা পাপ্পুর মতো দুষ্কৃতীদের। সোনা পাপ্পু মামলায় DCP-কে হেফাজতে চেয়ে দাবি ED-র। 

আরও পড়ুন, 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?

এও বলা হয়েছে, ৫টি মেডিক্যাল কলেজের ক্যান্টিন চালাতেন শান্তনু-র স্ত্রী। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ধৃত DCP-র ছেলেরা। প্রভাব খাটিয়ে ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিন। তোলাবাজির বড় র‍্যাকেট চালাত শান্তনু-জয় কামদাররা। শান্তনু সিনহা বিশ্বাসের জামিনের আর্জির তীব্র বিরোধিতা ED-র। শান্তনু সিনহা বিশ্বাসকে জয় কামদারের মুখোমুখি বসিয়ে জেরার সওয়াল। 

ফার্ন রোডে ধৃত DCP-র যে বাড়িতে তল্লাশি হয়েছিল, সেখানেও গুরুতর অভিযোগ। ১৫ বছর আগে ওই বাড়ির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। পরে দেখা যায় সেই বাড়ির দখল নিয়ে নিয়েছেন ধৃত DCP। জয় কামদারের কাছ থেকে জোড়া সম্পত্তি কেনেন শান্তনুর ২ ছেলে। বিপুল নগদ দিয়ে কেনা হয়েছিল সম্পত্তি, টাকা এল কোথা থেকে? জয় কামদারের সঙ্গে শান্তনুকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ED। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, জেরায় শান্তনু সিনহা বিশ্বাস একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। কখনও তিনি তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করছিলেন। কখনও তথ্য গোপন করছিলেন। নথি দেখালে বারবার দাবি করছিলেন, এব্যাপারে তাঁর কিছু জানা নেই। 

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget