এক্সপ্লোর

Sealdah Station Lounge : শিয়ালদা স্টেশনে অপেক্ষার বিরক্তি বদলাতে হাজির 'অভিবাদন', ঝাঁ চকচকে ওয়েটিং লাউঞ্জ ব্যবহারে খরচ কত ?

Waiting Lounge Expense : নন এসি বিনামূল্যে হলেও, এসি লাউঞ্জে বসার জন্য ঘণ্টায় ১০টাকা করে দিতে হচ্ছে। ব্যবস্থা রয়েছে শোয়ার। সেক্ষেত্রে ঘণ্টায় দিতে হচ্ছে ৭৫ টাকা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শিয়ালদা স্টেশনে (Sealdah Station) যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ (Waiting Lounge)। ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ। নাম অভিবাদন (Abhibadan)। তবে, এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের।

অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ

ঝাঁ চকচকে ফ্লোর। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা। সঙ্গে বিশাল টিভি স্ক্রিন। ম্যাসাজ চেয়ার। ফুট স্পার ব্যবস্থা থেকে কফিশপের আদলে রুফ টপে বসে খাওয়ার জায়গা, কী নেই ! একনজরে দেখে মনে হতেই পারে কোনও বিমানবন্দরের লাউঞ্জ। কিন্তু না। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ। ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ। নাম অভিবাদন। 

লাউঞ্জ ব্যবহারে কত খরচ ?

শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হয়েছে এই বিলাসবহুল লাউঞ্জ। ওপরে ওঠার জন্য রয়েছে লিফট। এসি-নন এসি দু'ধরনের ওয়েটিং রুমেরই ব্যবস্থা রয়েছে। তবে এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের। নন এসি বিনামূল্যে হলেও, এসি লাউঞ্জে বসার জন্য ঘণ্টায় ১০টাকা করে দিতে হচ্ছে। ব্যবস্থা রয়েছে শোয়ার। সেক্ষেত্রে ঘণ্টায় দিতে হচ্ছে ৭৫ টাকা। এছাড়া মাসাজ চেয়ার, ফুট স্পা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা। বিশেষ আকর্ষণ কফিশপের আদলে রুফ টপে খাওয়া ও বসার জায়গা। পেমেন্ট করা যাবে অনলাইনে। 

আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !

হাওড়ায় ইতিমধ্যে চালু

বিমানবন্দরে আগেই দেখা গিয়েছিল। তারপর হাওড়া স্টেশনেও (howrah station) চালু হয়ে গিয়েছে এগজিকিউটিভ লাউঞ্জ (executive lounge)। সঙ্গে রয়েছে ফুড কোর্ট (food court)। লাউঞ্জের এন্ট্রি ফি ধার্য হয়েছে ঘণ্টায় ৫০ টাকা। খাবারের ব্যবস্থা থাকছে, তবে তার দামবাবদ আলাদা টাকা গুণতে হবে। যদিও সংস্থার দাবি, সব কিছুর দাম যাতে নাগালের মধ্যে থাকে তার ব্যবস্থা রয়েছে। থাকার জায়গার মধ্যে দুরকম ব্যবস্থা রয়েছে। একটি ডর্মিটরি। যেখানে বাকি যাত্রীদের সঙ্গেই থাকতে হবে। তবে আলাদা থাকতে চাইলেও অসুবিধা নেই। ডাবল-বেডের চারটি রুম থাকছে। রিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় থেকে খাবার ও বিশ্রাম নেওয়ার জায়গা, সব কিছুতেই এগিয়ে থাকবে এই এগজিকিউটিভ লাউঞ্জ। সদ্যোজাতের স্তন্যদানের জন্য আলাদা জায়গাও করা হয়েছে এখানে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget