এক্সপ্লোর

Kolkata Omicron Update: ওমিক্রন সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি দেড় বছরের শিশু

দুবাই ফেরত আরও একজনকে বেলেঘাটা আইডিতে আনা হচ্ছে বলে খবর মিলেছে। ফ্রান্স, সুইডেন, চিন, দুবাই ফেরত ৬ জনকে ঘিরে ওমিক্রন সন্দেহ বাড়ছে রাজ্যে।

কলকাতা: ওমিক্রন (Omicron) সন্দেহে দেড় বছরের শিশু বেলেঘাটা আইডিতে (Beleghata ID) ভর্তি। চিন ফেরত ওই শিশুকে ওমিক্রন সন্দেহে (Omicron) আইডিতে ভর্তি করা হয়েছে। দুবাই (Dubai) ফেরত আরও একজনকে বেলেঘাটা আইডিতে (Beleghata ID) আনা হচ্ছে বলে খবর মিলেছে। ফ্রান্স (France), সুইডেন (Sweden), চিন (China), দুবাই (Dubai) ফেরত ৬ জনকে ঘিরে ওমিক্রন সন্দেহ (Omicron Suspected) বাড়ছে রাজ্যে।

">

কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনের এক রেলকর্মী কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে রেল সূত্রে দাবি। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। রেল সূত্রে খবর, কয়েকদিন আগে সিগন্যাল ও টেলিকম বিভাগের ওই কর্মী কোভিডে আক্রান্ত হন।এরপর তাঁর ওমিক্রন পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। অন্যদিকে, রেলের আরও ৫-৬ জন কর্মীর নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর মিলেছিল।  

পাশাপাশি ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন নটিংহ্যাম ফেরত রাজারহাটের বাসিন্দা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আইনের ছাত্র। পরিবারের অভিযোগ, দাবি করেও চিকিৎসার খরচ মেলেনি বিমা সংস্থার কাছ থেকে।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রন নিয়েও জোরাল হচ্ছে উদ্বেগ। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশ কিছুটা আশার আলো দেখালেও, অপর অংশ বলছেন, সতর্ক না থাকলেই বিপদ! 

অন্যদিকে রাজ্যে লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণও। রাজ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জনই করোনা আক্রান্ত? সরকারি বুলেটিনের হিসেব অন্তত সেটাই বলছে। রাজ্যে (West Bengal) একদিনে ৬ হাজারেরই উপরে করোনার সংক্রমণ (Covid Positive)। রাজ্যে একদিনে ৬ হাজার ৭৮ জন করোনা আক্রান্ত, ১৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় (Kolkata) একদিনে ২৮০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের।

এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। সেখানে একদিনে ১ হাজার ৫৭ জন সংক্রমিত হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) একদিনে ২৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, ২ জনের মৃত্যুর খবর এসেছে। গতকালের চেয়ে বাড়ল মৃত্যু। রাজ্য স্বাস্থ্য় দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনেক। তবে গতকালের তুলনায় সামান্য কমল সংক্রমণ। 

গতকাল রবিবার থাকায় স্বাভাবিকভাবেই কোভিড টেস্ট (Covid Test) কম হয়েছে। সেই নিরিখেই আজ সামান্য কম আক্রান্তের সংখ্যা। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয় ৬০৭৮ জন। আজ পজেটিভি রেট ১৯.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২,৯১৭ জন। 

আরও পড়ুন: ভ্যাকসিনের দু'টি ডোজই হয়ে গিয়েছিল, করোনায় আক্রান্ত কুণাল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget