এক্সপ্লোর

SSKM Hospital: কপাল ও চোখের মাঝে বিঁধে কাঁচি, SSKM-এ আবারও বিরল অস্ত্রোপচার, নতুন জীবন পেল শিশু

Kolkata News: বিরল অস্ত্রোপচার করে ফের একবার নজির করল SSKM হাসপাতাল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কলকাতার SSKM হাসপাতালে ফের বিরল অস্ত্রোপচার। শিশুর চোখ এবং কপালের মাঝামাঝি অংশে বিঁধে ছিল কাঁচি। সেটিকে নিরাপদে বের করে আনতে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলল জটিল অস্ত্রোপচার। শেষ পর্যন্ত নিরাপদেই বের করে আনা সম্ভব হয় বিঁধে থাকা কাঁচিটিকে। তাতে প্রাণরক্ষা হল এক বছর আট মাস বয়সি এক শিশুর। 

শিশুর খুলি কেটে, চোখ এবং কপালের মাঝামাঝি অংশে বিঁধে থাকা কাঁচি বের করা হল

আগেও একাধিক বার আসাধ্যসাধন করেছে। আবারও বিরল অস্ত্রোপচার করে ফের একবার নজির গড়ল কলকাতার SSKM হাসপাতাল। সেখানে ১ বছর ৮ মাস বয়সি এক শিশুর খুলি কেটে, চোখ এবং কপালের মাঝামাঝি অংশে বিঁধে থাকা কাঁচি বের করলেন চিকিৎসকেরা। অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার সফল ভাবেই সম্পন্ন হল। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে শিশুটি।

হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা ওই শিশুটি। দুর্ঘটনাবশত তার চোখ ও কপালের মাঝের অংশে কাঁচি বিঁধে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। সেখানে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তাতেই সাফল্য পেয়েছেন চিকিৎসকরা। নতুন জীবন ফিরে পেয়েছে শিশুটি। 

আরও পড়ুন: Governor: 'অন্ধকার থাকলে আলো আছে' যাদবপুরে উপাচার্য না থাকা মন্তব্য আচার্য তথা রাজ্যপালের

এই অস্ত্রোপচার যাঁদের হাতে হয়, সেই চিকিৎসক দলে ছিলেন বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজির নিউরো বিভাগের প্রধান, এ ছাড়াও ছিলেন এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ এবং অ্য়ানাস্থেসিয়া বিশেষজ্ঞ। অস্ত্রপচারের পর আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে শিশুটি। তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এত জটিল অস্ত্রোপচারের পর শিশুকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরিবারের সদস্যরা।

জটিল ও বিরল অস্ত্রোপচার করে ফের নজির গড়ল কলকাতার SSKM হাসপাতাল

এর আগেও, এমন একাধিক বিরল এবং জটিল অস্ত্রোপচারে সফল হয়েছে SSKM হাসপাতাল। মে মাসে হাসপাতালে ভর্তি হন পুরুলিয়ার এক বাসিন্দা। শিকারে বেরিয়ে তাঁর গলায় অস্ত্র বিঁধে গিয়েছিল। পুরুলিয়া, বাঁকুড়ার হাসপাতাল ঘুরে SSKM-এ এসে পৌঁছন। প্রায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর সেটি বের করা সম্ভব হয়। গতবছর এক রোগীর গলায় বেঁধে ত্রিশূলও সফল ভাবে বের করতে সফল হন SSKM হাসপাতালের চিকিৎসকরা। যে কারণে কঠিন পরিস্থিতিতে বার বার কলকাতার এই হাসপাতালেই ছুটে আসেন রোগীর পরিবার-পরিজনরা।

সেরা শিরোনাম

Amit Shah :
"দিল্লিতে খেলা চলছে, ভোটচুরির বাহানা, ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না”, রাহুলের নাম তুলে বড় দাবি অমিত শাহের
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Fire Incident: উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা, বহুতলে ভয়াবহ আগুন, যেখানে কাজ করেন প্রায় ১০০০ জনের বেশি স্বর্ণশিল্পী ও শ্রমিক..
Weather Updates: শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার
শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, কোন দিকে এগোতে পারে? কোন কোন জেলায় বৃষ্টি হবে? বড় আপডেট আবহাওয়ার

ভিডিও

Duttapukur News | দশমীর রাতে দত্তপুকুরে সন্দেহজনক গাড়ি ঘিরে আতঙ্ক, গ্রেফতার গাড়ির মালিক
Om Birla |
Chorbagan Stampede |
Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget