এক্সপ্লোর

Cyclone Dana : নিম্নচাপের অভিমুখ ওড়িশা-বাংলা উপকূলের দিকে, কলকাতায় তোলপাড় করবে ঘূর্ণিঝড় 'দানা'?

উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উত্তাপ অনেকটাই কম। আকাশের মেঘের উঁকিঝুঁকিটুকু ছাড়া  মহানগরের আবহাওয়া এখনও ঝলমঝলে। তাহলে কি ঘূর্ণিঝড় ডানার প্রভাব থেকে মুক্তই থাকবে কলকাতা ? কী বলছে আবহাওয়া দফতর ? কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘ডানা’র ভ্রুকুটি। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। তাই এখন থেকেই দুর্যোগের প্রহর গুণছে কলকাতা।  

অবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। 

বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।  

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মূলত রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।  বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। পরবর্তী কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মূলত ওড়িশা ও উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।

বুধবার থেকে শুক্রবার কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।  তবে মঙ্গলবার পর্যন্ত মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। মঙ্গলবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে।  সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। রবিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৪ শতাংশ।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন:

লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget