এক্সপ্লোর

Koustav on DA Protest: দুর্নীতি দমন করতে পারলেই মিলবে বকেয়া ডিএ, মুখ্যমন্ত্রীকে নিশানা কৌস্তভের

Kaustav on DA Movement: সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর ক্ষমতা কারোর নেই, মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ কৌস্তভের।

কলকাতা: ডিএ আন্দোলনের (DA Movement) মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ কৌস্তভ বাগচীর (Koustav Bagchi)। কংগ্রেস নেতা তথা আইনজীবির হুঙ্কার, 'সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর ক্ষমতা কারোর নেই। শোভনদেব চট্টোপাধ্যায় এদের খাওয়া-দাওয়া নিয়ে কথা বলছেন। দিনের পর দিন আপনার নেতাদের ঘুষ খাওয়া নিয়ে তো একটা কথাও বলছেন না। আপনার নেতারা যে মানুষকে লুটেপুটে টাকা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেছেন।'

নাম না করে আক্রমণ

এরপরেই নাম না করে পার্থ চট্টোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করেন কৌস্তভ। তাঁর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banejee) যদি তাঁর দলের নেতাদের দুর্নীতি দমন করতে পারেন, তাহলেই কর্মচারীরা বকেয়া ডিএ পেয়ে যাবেন। জেলে এক মন্ত্রী আছেন, তিনি নাকি এত খেয়েছেন, যে ওঠাপড়াতেও অসুবিধা হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি এই চোর মন্ত্রীগুলোর খাওয়া একটু কমাতে পারেন। তাহলে আমরা কেন্দ্রীয় হারের থেকে বেশি ডিএ দিতে পারব।' ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যকে নিশানা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর।

কংগ্রেস নেতা মনে করিয়ে দেন একসময় বিরোধী পক্ষে থাকাকালীন খোদ বর্তমান মুখ্যমন্ত্রীই সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া র পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু নিজে দায়িত্ব নিয়ে সেই একই জিনিস ঘটাচ্ছেন মুখ্যমন্ত্রী, দাবি কৌস্তভের। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একসময় ডিএ-র পক্ষে সওয়াল করেছিলেন। মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না, তার থাকার দরকার নেই।' বলেন তিনি।

ক্ষমতায় থাকতে হলে ডিএ

এরপরেই কংগ্রেস নেতার হুঙ্কার, মতায় থাকতে হলে সরকারি কর্মচারীদের ডিএ দিতেই হবে। তাঁর দাবি জণগনদরদি সরকার এলে তাঁরা অবশ্যই ডিএ দেবেন। 'মুখ্যমন্ত্রী এই চেয়ার থেকে নেমে যান। মানুষের কথা ভাবেন, এমন সরকার এলে দেখবেন ডিএ দিতে কোনও বাধা নেই। ডিএ দিতে পারছেন না, অথচ খেলা-মেলা-উৎসব করার টাকা আছে!' 

কৌস্তভের ক্ষমা

ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণে রাজ্য-রাজনীতি তোলপাড়। প্রায় সাড়ে আট ঘণ্টার যুদ্ধর পর গতকালই ব্যাঙ্কশাল আদালত জামিন দিয়েছে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।  তবে জামিন পেয়েও থামতে নারাজ কৌস্তভ। তাঁর সাফ কথা, 'থেমে থাকার প্রশ্ন নেই, আন্দোলন আরও তীব্রতর হবে।' তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইতে কোনও অসুবিধা নেই কৌস্তভের। শর্ত একটাই, কী সেই শর্ত? কৌস্তভের দাবি, 'মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীর কাছে দুঃখপ্রকাশ করলে, পা ধরে ক্ষমা চাইব।' জামিন পাওয়ার পরদিন সকালেও হুঙ্কার কংগ্রেস নেতার। 

আরও পড়ুন: পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগ, প্রেসিডেন্সির ৪ TMCP নেতার 'শাস্তি

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget