এক্সপ্লোর

TMC Meeting: সমাবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হচ্ছে র‌্যাম্প, ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি

TMC Janagarjan Sabha: এবার ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে তৃণমূল। আর সেই মঞ্চের অন্যতম আকর্ষণ সুবিশাল র‌্যাম্প। সরাসরি ভিড়ের মধ্যে গিয়ে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উপস্থিত থাকবে অসম, মেঘালয়-সহ বিভিন্ন রাজ্যের তৃণমূল নেতৃত্ব।

ব্রিগেডে সভার প্রস্তুতি: বাংলায় লোকসভার যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডে জনগর্জন সভার মধ্যে দিয়ে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিতে চলেছেন তৃণমূল নেত্রী। বহু ঐতিহাসিক সমাবেশের সাক্ষী ব্রিগেড। তবে এবার অভিনবত্বের সন্ধান দিতে তৃণমূলের সমাবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হচ্ছে র‌্যাম্প।

কীভাবে মঞ্চ তৈরি?

  • ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ

  • মূল মঞ্চের পাশে থাকছে আরও ২টি মঞ্চ

  • মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩৪০ মিটার লম্বা র‌্যাম্প

  • এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র‌্যাম্প থাকছে

  • বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা

সূত্রের খবর, তৃণমূলের মেঘালয় এবং অসম ইউনিটের শীর্ষ নেতারা-সহ ৩টি মঞ্চে মোট ৬০০ জন নেতা ও নেত্রী উপস্থিত থাকবেন। ব্রিগেডে জনগর্জন সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের নেতা ও কর্মীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, “আমরা রিক্যুইজিশন দিয়েছিলাম যে আলিপুরদুয়ার থেকে শিয়ালদা এবং কোচবিহার থেকে শিয়ালদা, দুটো ট্রেনের রিক্যুইজিশন ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের ভয়ে এই দুটো ট্রেন বাতিল করে দিয়েছে। প্রোটোকল অনুযায়ী, সরকারি নির্দেশিকা মেনে সমস্ত কিছু করার পরেও, টাকা জমা দেওয়ার পরেও ট্রেন পাওয়া যায়নি।’’

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে ব্রিগেড নজিরবিহীন জমায়েতের দাবি করছে তৃণমূল শিবির। সেই সঙ্গে, বিজেপির বিরুদ্ধে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে তাঁরা কী বলেন, তা নিয়েও কৌতুহলী রাজনৈতিক মহল। এরই সঙ্গে চর্চা চলছে, তৃণমূলের ব্রিগেডের মঞ্চে কি দলবদলের কোনও চমক দেখা যেতে পারে? এই মঞ্চ থেকেই কি লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? নজর তৃণমূলের রবিবাসরীয় ব্রিগেডের দিকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandeshkhali Update: শেখ শাহজাহানের ডেরায় CBI, তদন্তে 3D লেজার স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget