এক্সপ্লোর

Mamata Banerjee: গায়ের জোরে রাজ্য কেনা যায় না, আসুন ভোটে দাঁড়ান দেখি! রাজ্যপালকে নিশানা মমতার

CV Ananda Bose: জগদীপ ধনকড়ের পর, রাজ্যপাল বোসের সঙ্গেও টানাপোড়েন শুরু হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের।

কলকাতা:  রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) সরাসরি চ্যালেঞ্জ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সব ব্যাপারে দখলদারির আগে, রাজ্যপাল বরং নির্বাচনে নাম লেখান, জিতে আসুন বলে বলে মন্তব্য করলেন তিনি। রাজ্যপালকে তাঁর এক্তিয়ারও স্মরণ করালেন মমতা। 

জগদীপ ধনকড়ের পর, রাজ্যপাল বোসের সঙ্গেও টানাপোড়েন শুরু হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের। পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি হোক, বা উচ্চশিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত এবং সাম্প্রতিক কালে রাজভবনে কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত, রাজ্যপাল বোসের একের পর এক পদজক্ষেপের তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকার। 

সেইউ আবহেই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার বিল ফেলে রাখা নিয়ে বুধবার ঝাড়গ্রাম থেকে রাজ্যপাল বোসকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "বিধানসভায় বিল পাস হয়েছে। আপনি ওই বিল ছেড়ে দিন! ইংরেজ আমলে যখন আইন ছিল, দেশে রাজ্যে সেই সময় মোটে তিনটি বিশ্ববিদ্যালয় ছিল। এখন তা বেড়ে ৪৪-৪৫টি হয়েছে। উনি এগুলো ঠিক করবেন? ছাত্রছাত্রীদের ডেকে বলছেন দুর্নীতি কাকে বলে, দাঙ্গা কাকে বলে, এটা রাজ্যপালের কাজ?"

আরও পড়ুন: Mamata Banerjee: 'আদিবাসীদের মধ্যে বিজেপি বিভেদ সৃষ্টি করছে', ঝাড়গ্রাম থেকে তোপ মমতার

নির্বাচনী অশান্তির আবহে জেলায় জেলায় যাওয়া হোক বা বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে হস্তক্ষেপ, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে গোড়া থেকেই সরব রাজ্য। এদিন মমতার গলাতেও সেই সুর ধরা পড়ে। মমতা বলেন, "রাজ্যপালের আসন সাংবিধানিক। তাঁর কাজ সীমাবদ্ধ রয়েছে সংবিধানে। সবকিছু এভাবে করতে পারেন না উনি। গায়ের জোরে রাজ্যটাকে কিনে নেওয়া যায় না।"

এর পরই সরাসরি রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। বলেন, "উনি বলছেন, 'মুখ্যমন্ত্রী যা করছেন, আমিও তাই করছি'! আপনি তাহলে নিজের দল তৈরি করুন! নির্বাচনে জিতে আসুন! বিজেপি-র হয়ে নির্বাচনে দাঁড়ান! তার পর যদি জিততে পারেন কোনও দিন...১০০ বছরেও হবে না। ততদিনে বিজেপি দলটাই উঠে যাবে।"

শুধু রাজ্যপাল বা বিজেপি নয়, এদিন সিপিএম এবং কংগ্রেসকেও নিশানা করেন মমতা। জানান, লোকসভার জন্য দিল্লিতে INDIA জোট হয়েছে। কিন্তু বাংলায় 'বিজেন্ডিয়া' চলছে। তাঁর বক্তব্য, "রাম-বাম, জগাই-মাধাই-গদাই এখানে বিজেন্ডিয়া করেছে। বিজেপি-র সঙ্গে বসে আছে। লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে, সেটা মেনে চলতে হয়। এমন করতে থাকলে বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে লড়াই চলতে থাকবে আমাদের। আর বিজেপি-র বিরুদ্ধে তো থাকবেই। ১০০ দিনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, গরিব মানুষের বৃত্তি বন্ধ করে দেয়, মানুষকে ভাতে মারে, দলিত, সংখ্যালঘু, আদিবাসীদের উপর অত্যাচার চালায়।"

বিজেপি-কে আক্রমণ করতে এদিন মহার্ঘভাতার প্রসঙ্গও নেন মমতা। তাঁর মতে, নির্বাচন এলেই শুধু কেন্দ্রীয় সরকারের চাকুরেদের মহার্ঘভাতা বাড়িয়ে দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির নীতি আলাদা। কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। আর বাংলাকে তার প্রাপ্য টাকাই দেওয়া হচ্ছে না। কিছু লোককে মহার্ঘভাতা দিয়ে হাতে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, তিনি চান সকলের হাতেই অর্থ পৌঁছক, সে হিন্দু হোক মুসলিম, কুড়মি হোক বা আদিবাসী, তফসিলি হোক বা গোর্খা, খ্রিস্টান হোক বা শিখ। বাংলার টাকা কেটে অকাজ কার যাবে না বলেও মন্তব্য করেন মমতা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget