এক্সপ্লোর

Mamata Banerjee On RG Kar Case : পুলিশকে ডেডলাইন মুখ্যমন্ত্রীর, রবিবারের মধ্যে কিনারা না হলে দায়িত্ব সিবিআইকে , বললেন মমতা

পুলিশকে CBI ডেডলাইন


আগেও বলেছিলেন পড়ুয়ারা যদি রাজ্য পুলিশে ভরসা রাখতে না পারে, তাহলে যে কোনও এজেন্সি দিয়ে তদন্ত করানো যেতে পারে। রাজ্যের লোকানোর মতো কিছু নেই। মুখ্যমন্ত্রী চান, এই ন্যক্কারজনক ঘটনায় যুক্ত অপরাধী সামনে আসুক। সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়ে তিনি অভিভাবকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সময় বেঁধে দেন পুলিশকে। 

আর জি কর কাণ্ডের তদন্তে পুলিশকে ডেডলাইন বেঁধে দেন খোদ মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের প্রশংসা করেও তিনি বলেন, যদি রবিবারের  মধ্যে মামলার কিনারা না করতে পারে, তাহলে সিবিআইকে দিয়ে দেব। নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করে এ কথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুলিশ যদিও সেরা, তাও যদি আন্দোলনরত পড়ুয়া ও নির্যাতিতার পরিবার তদন্তে সন্তুষ্ট না হয়, তাহলে এই মামলা সিবিআইকে দিয়ে দেওয়া হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-কে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, সিবিআইয়ের সাকসেস রেট যদিও খুব খারাপ, তবুও মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য ....রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত থেকে তাপসী মালিক হত্যাকাণ্ডর ঘটনা, আজ পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই । দোষীরা ধরা পড়েনি। 

মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতার বাবা-মায়ের ধারণা এই ঘটনায় ভেতরের কেউও জড়িত আছেন। না হলে হাসপাতালের মধ্যে এত নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও এই ঘটনা কীভাবে ঘটল! মুখ্যমন্ত্রীর মনেও প্রশ্ন তুলেছে এই বিষয়টাই। তিনি বলেন, 'যেই জড়িত থাক, তাকে শাস্তি পেতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাব। ওখানে সিকিওরিটি ছিল, তাও কী করে এমন ঘটনা ঘটল ভেবে পাচ্ছি না। যে প্রথম পরিবারকে ফোন করেছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে', জানালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে  কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল জানিয়েছেন, 'এই ঘটনায় জড়িত আরও কেউ থাকলে আগামী ৪-৫ দিনের মধ্যে গ্রেফতার হবে, তারপরেও পরিবার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হবে,  

আরও পড়ুন
RG কর কাণ্ডে জড়িত বড় মাথা? সঞ্জয়ের সঙ্গে আর কে কে ? ভাইরাল অডিও-য় খুলে গেল বড় সত্যি?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget