এক্সপ্লোর

Mamata Banerjee On Health System : দুটি বিভাগ বা ওয়ার্ডের মধ্যে দ্রুত যাতায়াতের জন্য চিকিত্সক-নার্সদের জন্য ফুট ওভারব্রিজের ভাবনা রাজ্যের

এসএসকেএমে চিকিত্সা পরিষেবা আরও উন্নত করতে নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার। চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য তৈরি হবে আলাদা রাস্তা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, প্রতি মাসে দু’দিন করে এসএসকেএমে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠক করবেন। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এসএসকেএমে চিকিত্সা পরিষেবা আরও উন্নত করতে নতুন পরিকল্পনা করেছে রাজ্য সরকার। চিকিত্সক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য তৈরি হবে আলাদা রাস্তা। যাতে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে, অথবা হাসপাতালের একটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে দ্রুত পৌঁছনো যায়। এর জন্য এসএসকেএম চত্বরে ফুট ওভারব্রিজের মতে ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি তৈরি করা হতে পারে আরও কয়েকটি সংযোগ-পথ। তাতে জরুরি সময়ে রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে দ্রুত নিয়ে যাওয়া যায় রাস্তার ভিড় এড়িয়ে। এমনিতে হাসপাতাল চত্বর সবসময় ভিড়ে থিক থিক করে। এছাড়া, হাসপাতাল চত্বরে পড়ুয়াদের জন্য তৈরি করা হবে বহুতল হোস্টেল।

অন্যদিকে, এবার চিকিৎসক, নার্সদের জন্য বিনামূল্যে জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।  তিনি  বলেন, ‘হিডকোকে বলেছি ১০ একর জমি খুঁজে বের করে দিতে। জমি বিনা পয়সায় দেওয়া হবে ডাক্তার ও নার্সদের। ওরা চাইলে হাউজিং তৈরি করে নেবে।’ গ্রামীণ চিকিৎসায় কোয়াকদের আরও কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘কোয়াকদের দিয়ে গ্রামে গ্রামে কাজ করানো হবে। প্রাইমারি হেলথ নিয়ে ওরা কাজ করবে।’

বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১৬ সেপ্টেম্বর বিকেলে কলকাতার ৫ মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক হবে। চিকিৎসক, নার্সদের জন্য বিনা পয়সায় জমি দেওয়ার ভাবনা করেছে রাজ্য। ১০ একর জমিতে কোয়ার্টার তৈরি করতে পারবেন চিকিৎসক-নার্সরা।  ’ এর পাশাপাশি, ভাল কাজ করলে নার্সদের মিলবে পুরস্কার। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের পদোন্নতি হবে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে। 

প্রথমদিনে বৈঠক ভাল হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। শিয়রে করোনার তৃতীয় ঢেউ। তাই পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পরিকাঠামোগত উন্নতির কথা ভেবেছে রাজ্যে। তিনি জানান, ‘প্রথম দিনের বৈঠক সফল হয়েছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যবস্থা করেছে রাজ্য। ১০ হাজার বেড তৈরি রাখা হয়েছে। মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।’

গত সপ্তাহে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তিনি মাসে ২ দিন বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার হয় প্রথম বৈঠক। ১৬ সেপ্টেম্বর এসএসকেএমে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 

পাশি, ভাল কাজ করলে নার্সদের মিলবে পুরস্কার। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে তাঁদের পদোন্নতি হবে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget