এক্সপ্লোর

Mamata Banerjee: পাহাড়ের সঙ্গে 'ব্লাড রিলেশন', উপহার দিলেন মুখ্যমন্ত্রী, কী কী রইল তাতে?

Darjeeling News:পাহাড়ে গিয়ে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।


আশাবুল হোসেন, দার্জিলিং: লোকসভা ভোটের আগে পাহাড়ে (Darjeeling) গিয়ে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তার সঙ্গেই তাঁর মুখে পাহাড়ের সঙ্গে নতুন করে আত্মীয়তার সম্পর্কের কথা। বিষয়টি নিয়ে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। 

লোকসভা ভোটের (Loksabha Election) আগে পাহাড়কে 'উপহার' মুখ্যমন্ত্রীর। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে পাহাড়বাসীর জন্য় একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। চাকরি থেকে বেতন সবকিছু নিয়েই একাধিক ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আপনাদের এখানে অনেকদিন রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস ছিল না। ২০০৩ থেকে বন্ধ পড়ে ছিল। ২০০৩ থেকে যখন বন্ধ পড়ে ছিল, আমি রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস করতে চলেছি। পাহাড়ের ১৪৬ আপার প্রাইমারি সেকেন্ডারি সকুলে ৫৯০ শিক্ষকের শূন্যপদ আছে। রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস তৈরি করে এই শূন্যপদ পূরণ করব।'

পাশাপাশি পাহাড়ের জন্য ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। পাশাপাশি জিটিএ-কে অর্থসাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। এই প্রসঙ্গেই তিনি তুলে এনেছেন রক্তের আত্মীয়তার সম্পর্কের কথা। মমতা এদিন বলেন, 'আমি জিটিএকে ফের আরও ৭৫ কোটি টাকা দিচ্ছি। জিটিএ-র কর্মীদের জন্য ডেথ কাম রিটায়ারমেন্ট স্কিম করছি। আগে আপনাদের ছিল না। আমাদের ব্লাড রিলেশনের জন্য করে দিলাম। জিটিএ-তে যিনি রিটায়ার করবেন তিনি ২০ লাখ টাকা গ্র্যাচুয়িটি পাবেন।' জিটিএ-এর যাঁরা রেগুলার এমপ্লয়ি, ২০০৯ সালের পে রুল আর ২০১৯ সালের পে রুল অনুযায়ী বেতন সংশোধনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, 'কাল আমাদের ফ্যামিলির সঙ্গে পাহাড়ের বিয়েও হয়ে গেল। ব্লাড রিলেশনও তৈরি হয়ে গেল। আমি দেব না? আমি নিশ্চয়ই দেব।'

পাহাড়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন নিয়ে রাজ্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আগেরবার সাড়ে চার লাখে হেরেছিল। এবার পাঁচ লাখে হারবে।' দার্জিলিং লোকসভা কেন্দ্রে কোনওদিনই জিততে পারেনি তৃণমূল। ২০০৯ থেকে একটানা এখনও পর্যন্ত এই কেন্দ্র রয়েছে বিজেপির দখলে। ২০০৯ সালে বিজেপির টিকিটে এই কেন্দ্রের সাংসদ হন যশবন্ত সিং। ২০১৪ সালেও দার্জিলিং লোকসভা যায় বিজেপির দখলে। সাংসদ হন এস এস আলুওয়ালিয়া। শেষবারের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ হন রাজু বিস্তা। দিনকয়েক আগে, অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন বিনয় তামাং। এই পরিস্থিতিতে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করে কি পাহাড়বাসীর মন জিততে পারবে তৃণমূল? সেটাই দেখার।

আরও পড়ুন: মুর্শিদাবাদ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যুর হাসপাতালে স্বাস্থ্য ভবনের ২ কর্তা, শুরু 'সাফাইয়ের রাজনীতির তরজা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget