এক্সপ্লোর

Murshidabad News : পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বহরমপুরে DYFI-এর অভিযান ঘিরে তুলকালাম

DYFI Agitation : পুলিশ সূত্রে দাবি, অনুমতি না থাকায় এসপি অফিসে ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি DYFI-নেতা কর্মীদের।

অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে DYFI-এর অভিযান ঘিরে তুলকালাম। পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন DYFI-এর নেতা-কর্মীরা। পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। অনুমতি না থাকায় মিছিল আটকানো হয় বলে দাবি পুলিশের। 

পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি

শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাধল বহরমপুরে (Baharampore)। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, ব্যারিকেড টপকানোর চেষ্টা। উঠল স্লোগান। অবাধ ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023), নিয়োগ দুর্নীতিকাণ্ডে দোষীদের গ্রেফতার, মেধার ভিত্তিতে নিয়োগ-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বহরমপুরে এসপি অফিস অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন। 

বহরমপুর টেক্সটাইল মোড়ে পুলিশ (Police) মিছিল আটকাতেই শুরু হয় বচসা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন DYFI-এর নেতা কর্মীরা। ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেছেন, 'শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আমরা পথে নেমেছি। পুলিশ আমাদের ওপর আক্রমণ করেছে'। পাল্টা তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেছেন, 'বামেরা তো কোনওদিন নিরপেক্ষ ভোট করেনি। তাই ওরা এসব বলছে'।

আরও পড়ুন- কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি,বন্ধ ইন্টারনেট পরিষেবা 

পুলিশ সূত্রে দাবি, অনুমতি না থাকায় এসপি অফিসে ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি DYFI-নেতা কর্মীদের। বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। 

কয়েক সপ্তাহ আগেই রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগে শিলিগুড়িতে (Siliguri) উত্তরকন্যা (Uttarkanya) অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধেছিল। DYFI-এর মিছিল ঘিরে তুলকালাম বাঁধে। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয়। রাস্তায় বসে প্রতিবাদ-বিক্ষোভ চলে। যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট, লাঠির বাড়ি । পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস চালায়। যারপর বল প্রয়োগ করে কার্যত টেনে-হিঁচড়ে একে একে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ (Police)। ধুন্ধুমারের মাঝে মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) সহ আটক ৩২ জন করা হয়। মিছিল থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষীকে। ধুন্ধুমারের মাঝে আহত হন ২ DYFI কর্মী ও ১ পুলিশকর্মী।                       

আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget