এক্সপ্লোর

Murshidabad News : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল শাসক-নেতার বিরুদ্ধে

Doctors Attacked : এক রোগীর চিকিৎসা ঠিকঠাক হয়নি, এই অভিযোগে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের বহরমপুর শহর সভাপতি-সহ বেশ কয়েকজন। 

রাজীব চৌধুরী ও অনির্বাণ বাগচী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল শাসক-নেতার বিরুদ্ধে। তৃণমূলের (TMC) বহরমপুর শহর সহ সভাপতি বিপ্লব কুনডু-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

চিকিৎসক (Doctors), নার্স, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলায় জিরো টলারেন্সের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। কিন্তু, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলেরই শহর সহ সভাপতি ও কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের বহরমপুর শহর সহ সভাপতি বিপ্লব কুনডু-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।

এই ঘটনা ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে মুর্শিদাবাদে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ, মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এক রোগী। কিন্তু তাঁর চিকিৎসা ঠিকঠাক হয়নি, এই অভিযোগে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের বহরমপুর শহর সভাপতি-সহ বেশ কয়েকজন।                       

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। বচসা ক্রমেই গড়ায় অশান্তিতে। হাসপাতালের তরফে অভিযোগ পেয়ে ৬ জনকে গ্রেফতার করে বহরমপুর থানার (Baharampore Police Station) পুলিশ। হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন ধৃত এক তৃণমূল কর্মী। ধৃত ৬ জনকে এদিন আদালতে তোলা হলে সকলেরই পয়লা জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন- মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর, ভেঙে চুরমার সামনের কাচ 

গত বছরের মাঝামাঝি রাতের রাস্তায় চিকিৎসককে (Doctor) নিগ্রহের অভিযোগ উঠেছিল। গাড়ি আটকে, গাড়ি থেকে নামিয়ে কটূক্তি এবং মারধরের অভিযোগ করেছিলেন চিকিৎসক ও তাঁর সঙ্গীরা। গোটা ঘটনায় চিকিৎসকের নিশানায় ওঠে আলিপুরদুয়ারের (Alipurduar) বিডিওর নাম। এমন একটি অভিযোগে বিডিওর নাম জড়ানোয় প্রবল চাঞ্চল্য় ছড়ায় জেলা প্রশাসনের অন্দরে। মারধরে গুরুতর জখম হন ওই চিকিৎসক। তাঁর পাঁজরের দুটি হাড় ভেঙে গিয়েছিল বলে অভিযোগ।                                                     

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

সেরা শিরোনাম

Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget