এক্সপ্লোর

Nipah Virus : কতজনের সংস্পর্শে এসেছিলেন সম্ভাব্য নিপা ভাইরাসে অসুস্থ ২ নার্স? কোথা থেকে সমক্রমণ?

নিপা আক্রান্ত আরও রোগী এলে তাঁদের ভর্তি করার জন্য আলাদা পরিকাঠামো তৈরি করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালকে।


ঝিলম করঞ্জাই, রানা দাস, কল্যাণী :  নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ২ নার্স। বাংলায় আতঙ্ক চরমে। নিপা-আক্রান্ত সন্দেহে বারাসাতের বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে ভর্তি রাখা হয়েছে তাঁদের দুজনকেই। অসুস্থ এক নার্সের বাড়ি কাটোয়া, আরেকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। কেমন আছেন তাঁরা ? কতটা বিপজ্জনক তাঁদের পরিস্থিতি? 

চিকিৎসকরা জানাচ্ছেন, এঁদের দুজনের একজনকে ইনভেসিভ ভেন্টিলেশন ও আরেকজনকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। তাঁদের দেওয়া হয়েছে অত্যন্ত উন্নত মানের অ্যান্টিভাইরাল। আগে কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা  করায় নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ দৃঢ় হয়েছে। এরপর আরও নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে পুণের পরীক্ষাগারে। হাসপাতাল সূত্রের খবর, ব্রেন স্ক্যানের নমুনা দেখে নিপা ভাইরাস বলে সন্দেহ হয় চিকিৎসকদের । নিপা আক্রান্ত কিনা, নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে পুণের ল্যাবে।

এই অসুখ এতটাই  সংক্রামক, প্রশ্ন উঠছে সম্প্রতি কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ ২ নার্স? তা জানা গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তাই, অসুস্থ ২ নার্স নিয়ে তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর। খবর সূত্রের। বাড়িতে গিয়ে অসুস্থ হন তাঁরা।  মধ্যে এক মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। অবস্থার অবনতি হওয়ায় আনা হয় বর্ধমান মেডিক্যালে। বর্ধমান মেডিক্যাল থেকে অসুস্থ নার্সকে আনা হয় বারাসাতের হাসপাতালে। 

স্বাস্থ্য দফতরের তরফে কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে ১১০ থেকে ১২০ জনের সংস্পর্শে এসেছিলেন অসুস্থ ২ নার্স। 
অসুস্থ ২ নার্সের সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসোলেশনে থাকার নির্দেশ দিচ্ছে প্রশাসন।  বর্ধমানে কার কার সংস্পর্শে এসেছিলেন ওই নার্স, তারও তালিকা তৈরি করা হচ্ছে। কাটোয়া মহকুমা হাসপাতালের ২ জন নার্স, একজন সুইপার ও বেসরকারি অ্যাম্বুল্যান্সের চালককেও চিহ্নিত করে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। 

এদিকে, নিপা আক্রান্ত আরও রোগী এলে তাঁদের ভর্তি করার জন্য আলাদা পরিকাঠামো তৈরি করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালকে। হাসপাতাল সূত্রে খবর, তৈরি রাখা হয়েছে CCU আইসোলেশন কেবিন।       

জানা যাচ্ছে, ১৯৯৮ সালে মালয়েশিয়ায় প্রথম হদিশ পাওয়া যায় 'নিপা' ভাইরাসের। সেখানে একটি শূকরের ফার্ম থেকে ছড়ায় এই ভাইরাস, আক্রান্ত হন ২৬৫ জন। এদের মধ্যে ১০৮ জনেরই মৃত্যু হয়। ১৯৯৯ সালে সিঙ্গাপুরে ১১ জন 'নিপা' ভাইরাস আক্রান্তের হদিশ মেলে। ২০০৭ সালে শিলিগুড়িতে হদিশ মেলে 'নিপা' ভাইরাসের। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget