এক্সপ্লোর

Cattle Smuggling Case: বোলপুর থেকে চিনার পার্কে অনুব্রত, কাল সিবিআই-এর সামনে হাজিরা দেবেন! কাটছে না ধন্দ

Anubrata Mandal: গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রকে ন’বার তলব করেছে সিবিআই।

মনোজ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত আচার্য়, রঞ্জিত সাউ, কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সোমবার কি সিবিআই (CBI) দফতরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), রবিবার রাত পর্যন্ত কাটল না ধোঁয়াশা।  এ দিন যদি বোলপুর থেকে চিনার পার্কে এসে পৌঁছেছেন বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁর হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ এখনও পর্যন্ত হাজিরা দেওা নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। 

সোমবার সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা অনুব্রতর

হাজিরা দিতে পারছেন না বলে এর আগে ইমেল মারফত কেন্দ্রীয় গোয়েন্দাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু এ দিন চিনার পার্কে তিনি এসে পৌঁছনোর পর হাজিরা দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। সূত্রের খবর, সোমবার তাঁর স্বাস্থ্য পরীক্ষারও কথা রয়েছে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা কেমন, হাজিরা দিতে পারবেন কিনা, সে সবের উত্তর এড়িয়ে গিয়েছেন অনুব্রতর আইনজীবী। অনুব্রত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তাঁরাই তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিশদ তথ্য দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। 

গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রকে ন’বার তলব করেছে সিবিআই। গত ১৯ মে গোয়েন্দাদের সামনে হাজিরা দেন তিনি।  তার পর থেকে বীরভূমে অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চলেছে। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান, তাঁর ছেলের ঘনিষ্ঠ ব্যবসায়ী জিয়াউল হক ওরফে মুক্তার এবং পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের তিনটি বাড়ি, অফিস এবং পেট্রোল পাম্পে যান গোয়েন্দারা।  

আরও পড়ুন: Madan on Partha: হেঁয়ালি ছেড়ে কার টাকা, কী বৃত্তান্ত জানান পার্থ, দাবি মদনের

গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তল্লাশিতে ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ১০টি মোবাইল ফোন, কম্পিউটারের হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লকারের চাবি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছে। তার পরই ফের অনুব্রতকে তলব করেন গোয়েন্দারা। তবে তিনি আদৌ হাজিরা দেবেন কিনা, তা নিয়ে ধন্দ রয়েছে। 

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘ওঁর খাঁচা প্রস্তুত হয়ে রয়েছে। সিবিআই-এর কাছে গেলে আর ফিরতে পারার সম্ভাবনা নেই। একবার বিদায় দে মা ঘুরে আসি, বলতে হবে।’’ যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি-র যে নেতারা বক্তৃতা করে বেড়াচ্ছেন, তাঁদের ভাষণ শুনে মনে হচ্ছে, দিল্লি থেকে ফিরে ওঁরাই সব এজেন্সির কর্তা হয়ে বসে রয়েছেন। প্রমাণ করে দিচ্ছেন, তাঁরা রাজনৈতিক ভাবে এজেন্সিকে পরিচালনা করছেন। তদন্ত নিয়ে তাঁরা আগে থেকে কথা বলছেন কী করে!’’

গরু পাচার মামলায় একাধিক বার তলব অনুব্রতকে

গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রতর নাম। এই মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। তাই সোমবার অনুব্রত হাজিরা দেন কিনা, সে দিকে নজর সকলের।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget