এক্সপ্লোর

Sandeshkhali CBI Complaint:সন্দেশখালিতে সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছশো অভিযোগ জমা, খবর সূত্রে

Sheikh Shahjahan:সন্দেশখালিতে সিবিআইয়ের কাছে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছশো অভিযোগ জমা পড়েছে বলে খবর। কেউ ই-মেল, কেউ কেউ আবার সশরীরে অভিযোগ জানান, এমনই খবর।

কলকাতা: সন্দেশখালিতে সিবিআইয়ের কাছে (Sandeshkhali CBI Complaint) এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছশো অভিযোগ জমা পড়েছে বলে খবর। গ্রামবাসীদের অনেকে সশরীরে অভিযোগ জানিয়েছেন, বাকিরা ই-মেল মারফৎ অভিযোগ রুজু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ টিম তৈরি করেছে সিবিআই। সূত্রের খবর, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ও ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের অফিসারদের দিয়ে টিমটি গঠন করা হয়েছে। ১২ জনের ওই বিশেষ টিমকে অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। জমি দখল, ভেড়ি দখল, নারী নির্যাতনের মতো ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দেশখালিতে। 

শিরোনামে সন্দেশখালি...
গত ৫ জানুয়ারি যে ঘটনার পর থেকে শিরোনামে এসেছিল সন্দেশখালি, সময়ের সঙ্গে তাতে নিত্যনতুন শিউরে ওঠার মতো ঘটনার সংযোজন হয়েছে। রেশন-দুর্নীতি তদন্তে সন্দেশখালির একসময়ের দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। অভিযোগ, শাহজাহানের অনুচররাই তাঁদের উপর চড়াও হয়েছিল। তাদের মারধরের হাত থেকে বাঁচতে পারেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এমনকি খবর সংগ্রহের কাজে যাওয়া সাংবাদিকরাও। সেই শুরু। তার পর থেকে কার্যত চেহারা-ছবি পাল্টে যায় সন্দেশখালির। শেখ শাহজাহানের দ্রুত গ্রেফতারির দাবিতে রাস্তায় নামেন সাধারণ মানুষ যাঁদের অনেকেই ছিলেন মহিলা। কৃষি জমি দখল, খেলার মাঠ দখল থেকে শুরু করে নারী নির্যাতনের মতো একের পর এক ভয়াবহ সব অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে শাহজাহান অনুগতদের বিরুদ্ধে। তেতে ওঠে রাজ্য রাজনীতি, শিউরে ওঠেন রাজ্য়বাসী। ৫ জানুয়ারির ঘটনার ৫৬ তম দিনে গ্রেফতার করা হয় শাহজাহানকে। 
দিনচারেক আগে, সন্দেশখালিতে জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক অভিযোগ খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, ধর্ষণ, জমি দখল, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা-সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নজিরবিহীন বিষয় ছিল, সন্দেশখালির বাসিন্দারা সরাসরি CBI-কে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ নেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে একটি পোর্টাল তৈরির জন্যও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অর্থাৎ সন্দেশখালিকাণ্ডের তদন্তে পুলিশের কার্যত আর কোনও ভূমিকা থাকল না ওই নির্দেশের পর! কারণ অভিযোগকারীরা তাঁদের অভিযোগ পুলিশ নয়, এবার থেকে সরাসরি CBI-কে জানাবেন বলা হয় রায়ে। 
তার পরই জানা গেল, সাড়ে ৬০০ অভিযোগ জমা পড়েছে।

 

আরও পড়ুন:এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন, ফের তপ্ত সন্দেশখালি

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget