এক্সপ্লোর

North 24 Pargana: ৫ নেতাকে শোকজ বিজেপি জেলা সভাপতির, 'বিদ্রোহে'র পাল্টা পদক্ষেপ?

North 24 Pargana Update: বারাসাত সাংগঠনিক জেলার পদত্যাগী ৫ বিজেপি সদস্যকে শোকজ নোটিস পাঠালেন জেলা বিজেপি সভাপতি। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পেয়ে পাল্টা তোপ এক বিজেপি নেতার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিধানসভা ভোটের পর থেকেই বারবার অন্তর্দ্বন্দ্বে জেরবার রাজ্যের বিরোধী দল।  এবার উত্তর ২৪ পরগনাতেও একই ছবি। বারাসাত সাংগঠনিক জেলার পদত্যাগী ৫ বিজেপি সদস্যকে শোকজ নোটিস পাঠালেন জেলা বিজেপি সভাপতি। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পেয়ে পাল্টা তোপ এক বিজেপি নেতার। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানোর ডাক দিয়েছেন তিনি।

আগে কী ঘটেছে:
দুর্নীতি নিয়ে অভিয়োগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে দলীয় পদ ছেড়েছিলেন ১৫ বিজেপি নেতা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগী ৫ সদস্যকে শো-কজ নোটিস ধরিয়েছেন জেলা সভাপতি। রবিবার জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গণইস্তফা দেন বারাসাত সাংগঠনিক জেলার ১৫ জন বিজেপি সদস্য। পদত্যাগপত্রে জেলা সভাপতি তাপস মিত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছিল। আক্রোশের বশবর্তী হয়ে, অযোগ্য লোকেদের মুড়ি মুড়কির মতো পদ দেওয়ার অভিযোগ উঠেছে তাপস মিত্রের বিরুদ্ধে।

দলের বক্তব্য:
বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, 'সংবাদমাধ্যমে মুখ খোলায় শো-কজ করা হল। ৭ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।' দলের বিদ্রোহীদের শিক্ষা দিতেই কি পাল্টা কড়া পদক্ষেপের রাস্তায় হাঁটলেন বিজেপির জেলা সভাপতি? যদিও নোটিস পাওয়ার পরেও পদত্যাগী সদস্যরা স্পষ্ট করে দিয়েছেন, দুর্নীতি ইস্যুতে তাঁরা তাঁদের অবস্থানে অনড়।  

বারাসাত সাংগঠনিক জেলার পদত্যাগী বিজেপি নেতা শ্যামল রায় মুখোপাধ্যায় বলেন, 'জেলা সভাপতি দুর্নীতিগ্রস্ত। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে।'
আরও একজন পদত্যাগী বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, 'যা বলার দলকে বলব। সংবাদ মাধ্যমে বলব না।'

তৃণমূলের কটাক্ষ:
বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল।

রাজ্যের একাধিক জেলায় প্রকাশ্যে এসেছে বিজেপির মধ্যের দ্বন্দ্বের ছবি। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়িতে দেখা গিয়েছে দ্বন্দ্বের ছবি। মুর্শিদাবাদ, নদিয়া-সহ নানা জেলায় দেখা গিয়েছে এক ছবি। এর মধ্যেই রাজ্য-সফরে আসছেন অমিত শাহ।

আরও পড়ুন: কালো মেঘে ঢাকছে আকাশ, অক্ষয় তৃতীয়া-ইদের দিনে জেলায় জেলায় ঝড়-বৃষ্টি

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget