এক্সপ্লোর

Basirhat: বোমা ফেটে বিস্ফোরণ? নাকি গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা? তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা

বসিরহাটের তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। তারই মধ্যে বিস্ফোরণ ঘিরে সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের বিবাদ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বোমা ফেটে বিস্ফোরণ? নাকি গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা? বসিরহাটে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বোমা মজুত রাখা ছিল বলে অভিযোগ তুলেছেন, তৃণমূলেরই এক নেতা। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।

বসিরহাটের তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। তারই মধ্যে বিস্ফোরণ ঘিরে সামনে এসে পড়ল তৃণমূলের অন্দরের বিবাদ। মঙ্গলবার, বসিরহাটের পিফা রামনগরে বিস্ফোরণে আচমকা কেঁপে ওঠে তৃণমূল কর্মী মুজিবর রহমান মণ্ডলের বাড়ি। বিস্ফোরণে গুরুতর জখম হন পরিবারের দুই সদস্য। এক মহিলা ও বছর বারোর এক বালক। 

কিন্তু, কীভাবে ঘটল বিস্ফোরণ? পরিবারের দাবি, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে। এদিকে, বিস্ফোরণের ঘটনায় দলেরই কর্মীকে নিশানা করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।

কিছুদিন আগেও তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বসিরহাটের শাকচূড়া বাজার এলাকা। গোলমালের জেরে তৃণমূলের অঞ্চল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে দাবি, এর নেপথ্যে ছিল বসিরহাট জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডল ও তৃণমূলের ব্লক সভাপতি নজরুল হকের বিবাদ। 

সূত্রের খবর, যে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তিনি জেলা পরিষদের সদস্য শাহানুর মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, যাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন নজরুল হক ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির নেতা। বিস্ফোরণে জখম মহিলা ও বালক এখনও হাসপাতালে ভর্তি। কী কারণে বিস্ফোরণ? জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।

গত ৬ ডিসেম্বর বসিরহাটে বিস্ফোরণে গুরুতর জখম এক ১২ বছরের বালকসহ ২। কিন্তু বিস্ফোরণের নেপথ্যে কী কারণ? খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোটের আগে বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে একের পর এক জায়গা! ক্ষতবিক্ষত হচ্ছে শিশুরা। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিস্ফোরণে গুরুতর জখম হল ১২ বছরের এক বালক!


মঙ্গলবার বেলা সাড়ে বারোটা পিফার রামনগরে এই বাড়িতেই বিস্ফোরণ ঘটে। আচমকা বিস্ফোরণে জখম হন এক গৃহবধূ এবং এক বালক।  তাঁদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু, কীভাবে আচমকা বিস্ফোরণ? পঞ্চায়েত ভোটের আগে বারবার এ ধরণের ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget