এক্সপ্লোর

Gopalnagar News: গোপালনগরে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতী

Gopalnagar Crime: ফের পঞ্চায়েত ভোটের আগে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতী।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে হরিশপুর এলাকা থেকে এই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ (Gopalnagar Police Station)। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাঁচ ব্যাক্তির নাম আরিফ মন্ডল, রঞ্জিত সাধুখান, অপূর্ব রায়, অমর রায় , নীলরতন বিশ্বাস। পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে   গোপালনগর থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই  পাঁচ দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে, গোপালনগর থানার পুলিশ গতকাল গভীর রাতে গোপালনগর থানার অন্তর্গত হরিশপুর এলাকা থেকে এই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে।  এদের সাথে আরও কোনও বড় দুষ্কৃতীর যোগাযোগ আছে কিনা, এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে ফের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার (Fire Arms) ঘটছে। গতবছর মালদায় গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। মালদার রতুয়ার বাসিন্দা, জিয়াবুল শেখকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ওয়ান ওয়ান সাটার রিভালবার ও দুটি কার্তুজ। 

  বীরভূমের নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms) করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন, 'দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল', কাকে 'আবর্জনা' বললেন অভিষেক ?

 বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয় এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার। নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন। ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget