এক্সপ্লোর

CAA পোর্টালে চাওয়া নথি নিয়ে বিভ্রান্তি, এগুলি ছাড়া কি করা যাবে না আবেদন? কী বলছেন শান্তনু ঠাকুর?

Shantanu Thakur On CAA : শান্তনু আশ্বাস দিলেন বাংলাদেশি কাগজ সংক্রান্ত জটিলতা কাটানোর। আর এই পুরো ঘটনাকে উদ্বাস্তুদের সঙ্গে তঞ্চকতা বলে কটাক্ষ করেছে তৃণমূল।

সমীরণ পাল,  উত্তর ২৪ পরগণা : প্রায় সাড়ে চার বছর পর, লোকসভা ভোটের মুখে CAA কার্যকর করেছে মোদি সরকার। তার প্রভাব নিয়ে এক ব্য়াখ্য়া দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আর তা সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটের আগে CAA ইস্য়ুতে দুই শিবিরের বাগযুদ্ধের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই আবহে,ফের CAA-তে আবেদনের সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি নিজেও CAA-তে আবেদন করবেন জানিয়ে অভয় দিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি। আশ্বাস দিলেন বাংলাদেশি কাগজ সংক্রান্ত জটিলতা কাটানোর। আর এই পুরো ঘটনাকে উদ্বাস্তুদের সঙ্গে তঞ্চকতা বলে কটাক্ষ করেছে তৃণমূল।

নাগরিকত্বের আবেদন করার জন্য ইতিমধ্যেই খোলা হয়েছে, Indian Citizenship Online Portal। আর তাতে যে সব নথি চাওয়া হয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও শান্তনুর আশ্বাস, 'লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের মানুষ যারা আছে, তাদের আমাদের সংগঠন থেকে সার্টিফাই কপি দেব, যে এই লোক আমাদের সঙ্গে ৫ বছরের বেশি সময় ধরে সংগঠন করছে, ধর্মীয় সংগঠন করছে, সেটাই তার সার্টিফায়েড কপি হবে।'               

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলছেন, 'প্রথমে সবাইকে বলেছিলেন, কোনও কাগজ লাগব না। কিন্তু আমরা ওয়েবসাইটে দেখলাম বিভিন্ন রকমের কাগজপত্র দিতে হবে, তার মধ্যে বাংলাদেশি ডকুমেন্ট তো মাস্ট'। তিনি আরও বলেন,   সি এ এ নিয়ে মতুয়াদের সঙ্গে তঞ্চকতা করেছেন শান্তনু ঠাকুর । এখনো পর্যন্ত একজন মতুয়াও আবেদন করেনি । তারা বুঝতে পেরেছে তাদের ভাঁওতা দিয়েছে শান্তনু ঠাকুর ।

 

আরও পড়ুন :

‘মিস ইউনিভার্স’ বনাম ‘মিস্টার ইন্ডিয়া’, জমে উঠল কল্যাণ, দীপ্সিতার বাগযুদ্ধ 

প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। বাংলার অন্তত ৭৪টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট।  ২০১৯-এর লোকসভা ভোটে CAA  ছিল প্রতিশ্রুতি, ২০২৪ এর নির্বাচনের দোরগোড়ায় এসে সেই CAA আইন কার্যকর করেছে মোদি সরকার। এর বিরোধিতায় ক্রমাগত সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাবও দিয়েছেন অমিত শাহ। এখন দেখার ভোটের আগে সিএএ লাগু করা মতুয়াদের মন টানবে, নাকি বিপদেই ফেলবে গেরুয়া শিবিরকে ।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget