এক্সপ্লোর

ফেরিঘাটেও এবার স্মার্টকার্ড-টোকেনের ব্যবস্থা, চলতি মাসেই চালু হচ্ছে নতুন পদ্ধতি

আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাটে চলতি মাসেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। বসানো হয়েছে যন্ত্র।

সুদীপ্ত আচার্য, কলকাতা: মেট্রো রেলের ধাঁচে এবার ফেরিঘাটেও স্মার্টকার্ড ও টোকেনের ব্যবস্থা। আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাটে চলতি মাসেই চালু হচ্ছে নতুন পদ্ধতি। বসানো হয়েছে যন্ত্র।

শহরের পাতালপথের মতো এবার জেলার জলপথও স্মার্ট। কাগজের টিকিট নয়, এবার স্মার্ট কার্ড অথবা টোকেন। উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাটে চালু হতে চলেছে ‘স্মার্ট’ পদ্ধতি। এতদিন ব্যস্ত সময়ে টিকিট কাটার জন্য লম্বা লাইন পড়ার পাশাপাশি, টিকিট পরীক্ষার জন্যও ভিড় হয়ে যেত এই ফেরিঘাটে।

স্মার্ট কার্ড থাকলে টিকিট কাটার লাইন দেওয়ার ঝক্কি যেমন থাকবে না, তেমনি কোভিড পরিস্থিতিতে, এড়ানো যাবে বহু হাতের স্পর্শ। এড়ানো যাবে ভিড়ও। ফেরিঘাটে টিকিট কাটার পুরো পদ্ধতি হবে মেট্রো রেলের আদলে।

আড়িয়াদহ-উত্তরপাড়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন যাতায়াত করেন অসংখ্য যাত্রী। নতুন ব্যবস্থার খবরে খুশি তাঁরা। আড়িয়াদহের এক যাত্রী জানিয়েছেন, ভালে ব্যবস্থা। সময় বাঁচবে অনেকটা। 

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই নয়া ব্যবস্থা চালু হতে চলেছে। পাইলট প্রজেক্ট সফল হলে, আগামীতে তা অন্যান্য ফেরিঘাটে চালু করার ভাবনা রয়েছে। অভিনব এই ব্যবস্থায় খুশি যাত্রীরা। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা ও শহরতলিতেও আগামীতে চালু করা হবে এই প্রজেক্ট সফল হলে।

উল্লেখ্য করোনা আবহেই দেশজুড়ে চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। তবে এ ক্ষেত্রে টোকেন নয়, আপাতত শুধু স্মার্ট কার্ডে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। প্রত্যেক স্টেশনে বসানো হয়েছে স্যানিটাইজেশন যন্ত্র। নির্দিষ্ট সময় অন্তর স্টেশন জীবাণু মুক্ত করা হচ্ছে। জীবাণু মুক্ত করার জন্য আনা হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। প্রথম ধাপে টোকেন না বিক্রি করার ভাবনাচিন্তা চালানো হচ্ছে অর্থাৎ এখন কেবলমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করা যাচ্ছে। 

আরও পড়ুন: East Midnapur: ১৩ বছর পর নন্দীগ্রামে ডিওয়াইএফআইয়ের কর্মসূচী, চাপানউতোর তৃণমূল-বিজেপির

আরও পড়ুন: North 24 Pargana: ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ ছোট জাগুলিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget