এক্সপ্লোর

North 24 Pargana News: সমবায় সমিতির নির্বাচনে তুলকালাম, নিন্দায় সরব রাজ্যের মন্ত্রী

প্রতিবাদ জানাতে গিয়ে নিগৃহীত প্রাক্তন সিপিএম বিধায়ক। গন্ডগোলের খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। মোবাইল ফোন, ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কর্মচারী সমবায় সমিতির নির্বাচন ঘিরে কামারহাটি পুরসভায় (Kamarhati Municipalty Chaos) তুলকালাম। সিপিএমের প্রাক্তন বিধায়ককে ধাক্কা মারেন পুরসভার নিরাপত্তারক্ষী। গন্ডগোলের ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। প্রহসনের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বামেরা। ১২-শূন্য ভোটে জয়ী হয় তৃণমূল।

নিগৃহীত প্রাক্তন সিপিএম বিধায়ক: প্রতিবাদ জানাতে গিয়ে নিগৃহীত প্রাক্তন সিপিএম বিধায়ক। গন্ডগোলের খবর করতে গিয়ে আক্রান্ত হলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। মোবাইল ফোন, ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে। 

পুরসভা নয়, বিধানসভাও নয়, সামান্য কর্মচারী সমবায় সমিতির নির্বাচন ঘিরে কামারহাটি পুরসভায় (Kamarhati Municipality) ধুন্ধুমার। শনিবার কামারহাটি পুরসভা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ১২টি আসনে নির্বাচন হয়। তৃণমূল (TMC) জমানায় এটা ছিল প্রথম নির্বাচন। 

সবকটি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা: শাসকদলের বিরুদ্ধে জোট বেঁধে ৭টি আসনে বাম (CPM) ও ৫টি আসনে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা ভোটের লড়াইয়ে নামেন। শেষপর্যন্ত সবকটি আসনই দখল করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বামেদের অভিযোগ, নির্বাচন শুরু হতেই বহিরাগতদের ভিড় বাড়ে। জোট প্রার্থীদের আটকে রেখে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কামারহাটি পুরসভায় গেলে আটকে দেওয়া হয় সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কে। পুরসভার নিরাপত্তারক্ষী তাঁকে ধাক্কাধাক্কি করেন। প্রতিবাদ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে বাম নেতৃত্ব। সমবায় সমিতিতে গচ্ছিত রাখা টাকা লুঠ করতেই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে তাদের অভিযোগ। 

সিপিএমের প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় বলছেন, 'আমাকে তথাকথিত সিকিওরিটি অফিসার আটকাচ্ছে...বাহিনী ঢুকে গেল চোখে পড়ল না...ভোট হয়ে গেছে ভোটারদের ভোট দেওয়ার অধিকার নেই...সারা রাজ্য লুঠ করেছে...কো-অপারেটিভের ৫ কোটি টাকা লুঠ করবে।

ছাড় পায়নি সংবাদমাধ্যমও। গন্ডগোলের ছবি তুলতে গেলে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও ক্যামেরা। যদিও গন্ডগোলের কথা মানতে চাননি তৃণমূল সমর্থিত প্রার্থী। খড়দার মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন, আমি মনে করি যা নির্বাচন হবে সেটা সুস্থ নির্বাচন হোক...জোর করে জেতার মধ্যে আনন্দ নেই...চুরি করে জিতেছি এটার কোনও মানে হয় না। নির্বাচন যত ছোট মাপেরই হোক, তাকে ঘিরে বাংলায় অশান্তির ট্র্যাডিশন অব্যাহত। 

আরও পড়ুন: Nirmal Maji: চিকিৎসকদের পঞ্চায়েত ভোটের প্রচারে সামিলের আর্জি, বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে নির্মল মাজি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
TMC Councilor Detained: আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ
TMC Leader: কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা নির্যাতন-সহ একাধিক অভিযোগ
কলেজ স্ট্রিটে তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল পুলিশবাহিনী, নাবালিকা নির্যাতন-সহ একাধিক অভিযোগ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget