এক্সপ্লোর

North 24 Parganas: সোশাল মিডিয়ায় গ্রুপে গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ২

West Bengal News: সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ।

সমীরণ পাল, বারাসাত: বারাসাতে (North 24 Parganas) নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের পর বাচ্চা চুরির গুজবে তুলকালাম। এক মহিলা-সহ ৩ জনকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। ধৃতদের জিজ্ঞাসাবাদে ফেসবুক গ্রুপের প্রসঙ্গ উঠে আসে। আর সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগে এবার ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

গুজব ছড়ানোর অভিযোগ: সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে গুজব ছড়ানোর অভিযোগ। গ্রুপ অ্যাডমিন পায়েল তালুকদার ও প্রীতম মিস্ত্রিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বালক খুনের ঘটনায় গুজবকে কেন্দ্র গণপিটুনির অভিযোগ এর আগে ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জানায়, বারাসাতের ফেসবুক গ্রুপ থেকে তথ্য পেয়ে তারা বিভ্রান্ত হয়। তার ভিত্তিতেই গ্রুপ অ্যাডমিন এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ৪-৫টি ফেসবুক গ্রুপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। এর আগে সোশাল মিডিয়ায় গুজব রুখতে পুলিশের তরফে সতর্কবার্তা জারি করা হয়। তাতে কাজ না হওয়ায় এবার ফেসবুক কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে পুলিশ। 

দিনকয়েক আগে, বারাসাতের কাজিপাড়ায় নিখোঁজ এক শিশুর দেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য়, এরপর থেকেই সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছিল। এই গুজব ঠেকাতে পুলিশের তরফে মাইকে প্রচারও করা হয়। এরমধ্যেই, বুধবার, বারাসাতের কামাখ্য়া মন্দিরের কাছে ২টি স্কুলের সামনে আচমকাই বাচ্চাচুরির গুজব ওঠে। একটি বাচ্চাকে নিয়ে এক মহিলা অটোতে উঠতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। নামানো হয় র‍্যাফ।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বিকেলে ফের বারাসাতেই সরোজ পার্ক চত্বরে এই কারণে আরও এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই গণপিটুনির ঘটনায় মোট ৩টি মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, যে কাজিপাড়ার যে নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে এই বাচ্চা চুরির গুজব ও গণপিটুনি, সেই ঘটনায় মৃত শিশুর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Kanchanjunga Express Train Accident: ফোনে যোগাযোগের আগেই ট্রেন দুর্ঘটনা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget