এক্সপ্লোর

North 24 Parganas: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিস্ফোরণ, মৃত্যু নাবালিকার

Minakha Girl Death: মামার বাড়ির দোতলাতেই ভর সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। মজুত বোমা থেকেই কী বাড়িতে বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কাঁকিনাড়ার (Kakinara) পরে এবার মিনাখাঁ, বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার। এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মিনাখাঁয় বিস্ফোরণ, মৃত্যু বালিকার। মামার বাড়ি বেড়াতে এসে বেঘোরে প্রাণ গেল বালিকার । মামার বাড়ির দোতলাতেই ভর সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। মজুত বোমা থেকেই কী বাড়িতে বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা। 

বিস্ফোরণে প্রাণ গেল নাবালিকার: পঞ্চায়েত ভোটের আগে বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে একের পর এক জেলা। কোথাও হাত উড়ে যাচ্ছে, কোথাও পা, আর এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। বুধবার সন্ধেয় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচড়া এলাকায় দোতলা বাড়ি। বাড়ির দোতলা থেকে হঠাৎই বিকট শব্দ শুনতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে ওই বাড়ির দোতলায় যান স্থানীয়রা। দেখা যায়, ওই নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আরও এক শিশু জখম হয়েছে বলে খবর। নাবালিকাকে মিনাখাঁ গ্রামীণ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক জানতে পেরেছে পুলিশ। সেখানে আরও বোমা মজুত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের নাম আবুল হোসেন। মৃত নাবালিকা তাঁর ভাগ্নি। পেশায় রাজমিস্ত্রী ওই ব্যক্তি সহ পরিবারের সবাই পলাতক। ওই নাবালিকা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সন্ধেবেলা খেলা করছিল অন্যদের সঙ্গে। সেই সময়ই ঘটে এই ঘটনা। ঘটনাস্থলে পৌঁছন মিনাখাঁর এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

কাঁকিনাড়ায় বোমা ফেটে শিশুর মৃত্যু: কালীপুজোর পরের দিন উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু হয়। জখম হয়েছে ১০ বছরের এক বালক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভাটপাড়া স্টেট জেনারেল, কল্যাণী জেএনএম ও পরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনার দিন ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারে ঝোপের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। খবর ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন: Murshidabad: 'মা ছিল না সঙ্গে, রাস্তা পেরোতে গিয়ে বিপত্তি,' গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুতে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
KMC Election : পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget