এক্সপ্লোর

North 24 Parganas: তৃণমূল কর্মীর তৈরি বোমাতেই তাঁর ভাগ্নির মৃত্যু, মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Minakha News Update: বিস্ফোরণকাণ্ডে আবুল হোসেন গায়েনের ছোট ভাইকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে আবুল সত্তার গায়েন গ্রেফতার। ২ ভাই সহ আবুল হোসেন গায়েনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

সমীরণ পাল, মিনাখাঁ: মিনাখাঁ (Minakha) বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ‘তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনের তৈরি বোমাতেই তাঁর ভাগ্নির মৃত্যু’। প্রাথমিক জেরার পর এমনই তথ্য সামনে আসছে, খবর সূত্রের। বিস্ফোরণকাণ্ডে (Minakha Blast) আবুল হোসেন গায়েনের ছোট ভাইকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট (Basirhat) থেকে আবুল সত্তার গায়েন গ্রেফতার। ২ ভাই সহ আবুল হোসেন গায়েনের (Abul Hossain Gayen) বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মিনাখাঁয় (Minakha) মামা বাড়িতে ঘুরতে গিয়েছিল, দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) বাসন্তীর (Basanti) বাসিন্দা ৯ বছরের ওই নাবালিকা। বুধবার সন্ধেয় আরও দু’টি শিশুর সঙ্গে ঘরের মধ্যে খেলছিল সে। হঠাৎই ঘরের মধ্যে রাখা বোমা ফেটে মৃত্যু হয় তার। দু’তলার এই ঘরেই খেলছিল তিনজন। এই জানলার পাশে রাখা ছিল একটি ক্যারম বোর্ড। জানা যাচ্ছে, তার পাশেই ছিল বোমা। সেই বোমার উপর ভুলবসত বসে পড়ে নাবালিকা। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মিনাখাঁ বিস্ফোরণকাণ্ডে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জেরার পর জানা গিয়েছে, ‘তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনের তৈরি বোমাতেই তাঁর ভাগ্নির মৃত্যু।’

নিহতের মামা গ্রেফতার: ঘটনায় নিহতের মামা ও তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েন এবং তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। বুধবার রাতেই মালঞ্চ থেকে নিহতের মামাকে গ্রেফতার করা হয়।  বাড়িতে বোমা মজুতের অভিযোগে শুধু এবারই নয়, আগেও একাধিকবার পুলিশের জালে ধরা পড়েন এই তৃণমূল কর্মী। ২০১৬ সালে অস্ত্র-সহ গ্রেফতার হন আবুল। একটি সংঘর্ষের ঘটনাতেও আগে গ্রেফতার হয়েছিলেন।

বাড়িতে মজুত বোমা ফেটে  নাবালিকা মৃত্যু ঘিরে যখন উত্তপ্ত রাজনীতি, তখন ধৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলি। নেপথ্যে ভাইরাল হওয়া এক ছবি। যেখানে ধৃত তৃণমূল কর্মী ও দলের অঞ্চল সভাপতিকে একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে। আর এই ছবিকে কেন্দ্র করেই প্রকাশ্যে চলে এসেছে শাসকদলের কোন্দল। ধৃত তৃণমূল নেতা, অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ বলে দাবি করেছেন পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান। যদিও ধৃতকে তিনি চেনেন না বলে পাল্টা দাবি করেছেন অঞ্চল সভাপতি।

আরও পড়ুন: Purba Medinipore: কাঁথিতে ভরদুপুরে স্কুলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

সেরা শিরোনাম

Bankura News: নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
নিজের স্ত্রী ও বাবাকে বাড়ির ভিতরেই খুন করার অভিযোগ, পুজোর আবহে হাড়হিম করা হত্য়াকাণ্ড বাঁকুড়ার সোনামুখীতে
CPM Book Stall Vandalized: যাদবপুরে বুকস্টল ভাঙতে বুলডোজার, আজ হাইকোর্টে শুনানি
যাদবপুরে বুকস্টল ভাঙতে বুলডোজার, আজ হাইকোর্টে শুনানি
Cyclone Alert : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
Gold Mine Landslide : বিরাট ধস, সোনার খনিতে ভয়াবহ বিপর্যয়, এক লহমায় শেষ ১৪টি প্রাণ, পরপর মত্যু
বিরাট ধস, সোনার খনিতে ভয়াবহ বিপর্যয়, এক লহমায় শেষ ১৪টি প্রাণ, পরপর মত্যু

ভিডিও

Durga Puja 2026: ৬৮তম বর্ষে বেহালার সেনহাটি দুর্গোৎসব কমিটির পুজো। Kolkata। Behala
Durga Puja 2026 : গত ৮ বছর ধরে বারাসাত ফরচুন হাইটসের পুজোয় মেতে উঠছেন সেখানকার মানুষজন | ABP Ananda
Durga Puja 2026: সল্টলেকের AK ব্লকের এবছরের থিম অন্নপূর্ণার হাড়ি, অনন্য ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ
Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget