এক্সপ্লোর

Basirhat News: বসিরহাটে ভয়াবহ দুর্ঘটনা, ইটভাটার চুল্লিতে আগুন দিতেই বিস্ফোরণ, মৃত ৩

3 Died Basirhat Incident: মর্মান্তিক ঘটনা উত্তর ২৪ পরগনার  বসিরহাটে, ইটভাটার চুল্লিতে বিস্ফোরণকাণ্ডে প্রাণ হারালেন ৩ জন, আহত একাধিক...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বসিরহাটে ইটভাটার চুল্লিতে বিস্ফোরণ (Basirhat Incident)। বিস্ফোরণে ৩জনের মৃত্যু হয়েছে। আহত ৫। বসিরহাটের ইটিন্ডায় ইট ভাটার চুল্লিতে আগুন দিতেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  প্রথমে ৬জন উদ্ধার করা হয়। পরে ধ্বংসস্তূপে আরও ২জনের দেহের হদিশ মিলেছে। জানা গিয়েছে, আহত ৫জনের মধ্যে ২জন সঙ্কটজনক। ইতিমধ্যেই তাঁদেরকে পাঠানো হয়েছে কলকাতায় (Kolkata)।

রাজ্যে একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তা সে রান্নার গ্যাস বাস্ট করেই হোক, কিংবা ভয়াবহ বাজি বিস্ফোরণ কাণ্ডেই হোক, একাধিকবার মৃত্যু দেখেছে বাংলা। এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় হয়েছিল ভয়াবহ বিস্ফোরণ (Egra Blast)।  এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে  একাধিক জনের মৃত্যু হয়েছিল।  নিরাপত্তা প্রশ্ন উঠেছে বারবার। কারণ অতীতের একাধিক বিস্ফোরণের ঘটনা এখনও শিহরণ তোলে। রক্তাক্ত শরীর, কান্না, মাটিয়ে দাপিয়ে চিৎকার মৃতের পরিবারের। অসংখ্য অসহায় পরিবারের এমন দৃশ্য বারবার ফিরে দেখেছে বাংলা। 

স্মৃতি এখনও টাটকা। যদি ফ্ল্যাশব্যাকে একটু যাওয়া যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নোদাখালিতেও ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সাল ২০২১, পয়লা ডিসেম্বর। নোদাখালির সেই বিস্ফোরণের জেরে সেবার ৩ জন প্রাণ হারিয়েছিলেন। সাল ২০২২। অক্টোবারের ঠিক ১১ তারিখ।  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল সেবার ২জনের। এবং সদ্য তেইশে পা রাখতেই মার্চ মাসেও প্রকাশ্যে আসে মর্মান্তিক দুর্ঘটনা। মার্চের ২২ তারিখ মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু তিনজনের।

আরও পড়ুন, কুয়াশা কেটে উঠবে কি সোনা রোদ ? কেমন থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া ?

এদিকে, এগরা, বজবজের রেশ না মেলাতেই পুজোর আগে বিস্ফোরণে কেঁপে উঠেছিল দত্তপুকুরের বেআইনি বাজি কারখানা (Duttapukur Incident)।এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে তার অভিঘাতে একাধিক বাড়ি ভেঙে পড়েছিল। ঘটনাস্থলে একাধিক দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। বিক্ষুব্ধ স্থানীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া, শাসকদলের যোগসাজসেই এই বেআইনি বাজির কারবার চলত। আরও নির্দিষ্ট করে বললে, প্রশাসনের বিরুদ্ধে প্রত্য়ক্ষ মদতের অভিযোগ এনেছিলেন তাঁরা। নাম জড়িয়েছিল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। স্থানীয়দের বক্তব্য, তিনি সব জানতেন। তার পরও চলত বেআইনি বাজির কারবার। এই নিয়ে বার বার অভিযোগ জানিয়ে প্রশাসনের ঘুম ভাঙেনি প্রশাসনের, দাবি করছেন এলাকার স্থানীয়রা। বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। ঘটনার পর বিক্ষোভের মুখে পড়েছিল পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget