এক্সপ্লোর

North 24 Parganas News: মাস্ক না পরে বেরোলেই র‌্যাপিড টেস্ট, সংক্রমণ রুখতে পদক্ষেপ ব্যারাকপুরে

North 24 Parganas News Update:রাজ্যের দৈনিক সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নাম। ব্যারাকপুর পুর (Barrackpur Municipality) এলাকাতেও বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

সমীরণ পাল, ব্যারাকপুর: এবার ব্যারাকপুর (Barrackpore) পুর অঞ্চলে র‌্যাপিড টেস্টের (Rapid Test) সিদ্ধান্ত নিল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, রাস্তায় মাস্ক না পরে বেরোলে পুরসভার অস্থায়ী কিয়স্ক নিয়ে গিয়ে তাঁদের টেস্ট করা হবে। পজিটিভ হলে পুরসভার সেফ হোমে পাঠানো হবে সংশ্লিষ্টদের।

আজ ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুর প্রশাসককে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আটটি পুর এলাকায় সোম ও বৃহস্পতিবার বাজার দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই দিন পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।

রাজ্যের দৈনিক সংক্রমণে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) নাম। ব্যারাকপুর পুর (Barrackpur Municipality) এলাকাতেও বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগী হল পুরসভা। ব্যারাকপুর পুর এলাকায় করোনা আক্রান্তদের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন ব্যারাকপুর পুরসভার উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায়। কেন এই হেল্পলাইন নম্বর? ব্যারাকপুর পুরসভার (Barrackpur Municipality) উপ পুর প্রশাসক শুভ্র কান্তি বন্দ্যোপাধ্যায় জানান, পুর এলাকায় যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার থেকে ওষুধ কিংবা কাঁচা সবজি সমস্ত পরিষেবায় দেওয়া হবে সম্পূর্ণ নিখরচায়। এই হেল্পলাইন পরিষেবার নাম দেওয়া হয়েছে পাশে আছি। 8276917277 হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের প্রয়োজনের কথা জানাতে পারবেন পুর নাগরিকরা।

অন্যদিকে, করোনার থাবা এবার ব্যারাকপুর কমিশনারেটে। কমিশনারেটে মোট করোনা আক্রান্ত ১৪৩ জন। সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে। সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ। করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি-ও। আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি। 

আরও পড়ুন: WB Municipal Elections: পুরভোট পিছোনোর ক্ষমতা কার, পরস্পরের ঘাড়ে দায় ঠেলছে রাজ্য-কমিশন

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget